- - -

বোয়ালখালীতে আগুনে ৪ কক্ষের দোতলা বসতঘর পুড়ে গেছে

Print News

বোয়ালখালীতে আগুনে ৪ কক্ষের দোতলা বসতঘর পুড়ে গেছে

 

চট্টগ্রামের বোয়ালখালীতে আগুনে পুড়ে গেছে ৪ কক্ষ বিশিষ্ট দোতলা বসতঘর। শুক্রবার (৩ জানুয়ারি) সন্ধ্যায় উপজেলার পোপাদিয়া ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের বিদগ্রামে এ ঘটনা ঘটে।

বৈদ্যুতিক শট সার্কিট থেকে এ আগুনের সূত্রপাত বলে জানিয়েছেন বোয়ালখালী ফায়ার সার্ভিস স্টেশনের সাব-অফিসার আজাহারুল ইসলাম।

ফায়ার সার্ভিসের এ কর্মকর্তা বলেন, আগুনে সোনারাম দে’র ছেলে শ্যামল দে, মিলন দে ও দোলন দে’র ৪ কক্ষ বিশিষ্ট দোতলা বসতঘর পুড়ে গেছে। এতে দেড় লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে। খবর পেয়ে প্রায় ৪০ মিনিট চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনা হয়।

Loading

Facebook
Twitter
LinkedIn
Su Mo Tu We Th Fr Sa