- - -

প্রয়াতা রেবা রাণী বড়ুয়া’র ৩য় মৃত্যুবার্ষিকী উপলক্ষে সংঘদান সম্পন্ন

Print News

আনোয়ারা তিশরী গ্রামের বিশিষ্ট সমাজ সেবক মাখন লাল বড়ুয়া’র সহধর্মিণী প্রয়াতা রেবা রাণী বড়ুয়া’র ৩য় মৃত্যুবার্ষিকী উপলক্ষে আয়োজিত চট্টগ্রাম নগরী ব্যাটারীগলি বাসায় সংঘদান। এতে সভাপতিত্ব করেন পণ্ডিত প্রজ্ঞাতিষ্য বৌদ্ধ বিহার কমপ্লেক্স ও ভাবনা কেন্দ্রের অধ্যক্ষ লোকপ্রিয় মহাথেরো, সংঘদান অনুষ্ঠান উদ্ধোধন করেন সদ্ধর্মের মাধ্যমে তিশরী বেনুবন বৌদ্ধ বিহারের অধ্যক্ষ ধর্মানন্দ মহাথেরো, প্রধান সদ্ধর্মদেশক ছিলেন চেনামতি সচ্ছিদানন্দ বৌদ্ধ বিহারের অধ্যক্ষ দেবজ্যোতি থেরো,আন্তর্জাতিক বৌদ্ধ উন্নয়ন সংস্থা বাংলাদেশ এর চেয়ারম্যান ও সংগঠক জে. বি.এস আনন্দবোধি থেরো,চট্টগ্রাম বৌদ্ধ বিহারের আবাসিক শীলব্রত ভিক্ষু,শুভেচ্ছা বক্তব্য দিয়ে প্রয়াতা রেবা রাণী বড়ুয়া’র প্রতি শ্রদ্ধা জ্ঞাপন করেন চন্দ্র জ্যোতি বড়ুয়া, সুপ্রকাশ বড়ুয়া, সুখেন্দু বিকাশ বড়ুয়া প্রমুখ।পরে সকলে প্রয়াতা রেবা রাণী বড়ুয়া’র পারলৌকিক সদ্গতি সুখ শান্তি কামনায় পুণ্য দান করে মধ্যাহ্ন ভোজন গ্রহণ করেন।

Loading

Facebook
Twitter
LinkedIn
Su Mo Tu We Th Fr Sa