- - -

পঞ্চগড়ের তেঁতুলিয়ায় চলছে মৃদু শৈত্য প্রবাহ তাপমাত্রা ৮ ডিগ্রিতে 

Print News

পঞ্চগড়ের তেঁতুলিয়ায় চলছে মৃদু শৈত্য প্রবাহ তাপমাত্রা ৮ ডিগ্রিতে

 

উত্তরে জেলা পঞ্চগড়ের তেঁতুলিয়ায়। আজ শুক্রবার সকাল ৯টায় সর্বনিম্ন তাপমাত্রা ৮ দশমিক ৩ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করেছে তেঁতুলিয়া আবহাও
অফিস।
বৃহস্পতিবার সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১১ দশমিক ৩ ডিগ্রি। দিনের তাপমাত্রা (সর্বোচ্চ) রেকর্ড করা হয় ২০ দশমিক ৪ ডিগ্রি সেলসিয়াস। তিনদিন পর আবারও শুরু হয়েছে মৃদু শৈত্যপ্রবাহ। হালকা কুয়াশার সঙ্গে উত্তরের হিমেল বাতাসে হাড় কাঁপানো শীত অনুভূত হচ্ছে।

তেঁতুলিয়া আবহাওয়া অফিসের ভারপ্রাপ্ত কর্মকর্তা জিতেন্দ্র নাথ রায় বলেন, শুক্রবার সকাল ৯টায় চলতি শীত মৌসুমের সর্বনিম্ন ৮ দশমিক ৩ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়েছে। একইসঙ্গে বাতাসের আর্দ্রতা ৯৯ শতাংশ এবং গতি ছিল ঘণ্টায় ১০ থেকে ১২ কিলোমিটার। তেঁতুলিয়ার আশপাশের এলাকায় আবারও মৃদু শৈত্যপ্রবাহ বয়ে যাচ্ছে।

ডিসেম্বরের মাঝামাঝি সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছিল ৮ দশমিক ৪। তবে দুদিন ধরে ঘন কুয়াশার পর সকালেই রোদের দেখা মিলেছে।
এদিকে শীতের তীব্রতায় অসুস্থ হয়ে পড়ছেন অনেক শিশু এবং বৃদ্ধরা বিপাকে পড়েছে নিম্ন আয়ের মানুষ।

Loading

Facebook
Twitter
LinkedIn
ভূমি প্রতিমন্ত্রী আজ ২০ ১১ ২০২৬ হা...ারী মাদ্রাসার মাহফিলে প্রধান অতিথির বক্তব্য রাখেন

হাটহাজারী মাদ্রাসার বার্ষিক মাহফিলে প্রধানমন্ত্রীর জন্য দোয়া প্রার্থনা; হাটহাজারীর ইমাম-মুয়াজ্জিন ও ধর্মীয় প্রতিষ্ঠানের জন্য সরকারের বিভিন্ন উদ্যোগের কথা তুলে ধরেন প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর হেলাল

Su Mo Tu We Th Fr Sa