- - -

জগন্নাথপুরে দিনমজুর হত্যার অভিযোগে আদালতে মামলা দায়ের

Print News

জগন্নাথপুরে দিনমজুর হত্যার অভিযোগে আদালতে মামলা দায়ের

 

সুনামগঞ্জ জেলার জগন্নাথপুর উপজেলার রানীগঞ্জ ইউনিয়নের আহমদাবাদ (কুবাজপুর) গ্রামের রাজন মিয়া নামের এক দিনমজুর কে কাজে না যাওয়ার অপরাধে হত্যার অভিযোগে আদালতে মামলা দায়ের করেন রাজনের পিতা আফরোজ মিয়া। যার মামলা নং- ২৭৬/২৪। মামলার আসামীরা হলেন উপজেলার রানীগঞ্জ ইউনিয়নের আহমদাবাদ (কুবাজপুর) গ্রামের খলিল মিয়া চৌধুরী, রাভেল মিয়া চৌধুরী, সুজন মিয়া, লুবন মিয়া, ছাতির মিয়া চৌধুরী, নাঈম মিয়া চৌধুরী, সায়েক মিয়া চৌধুরী ও ইয়াওর মিয়া চৌধুরী।
মামলার অভিযোগ সূত্রে জানাযায়, জগন্নাথপুর উপজেলার রানীগঞ্জ ইউনিয়নের আহমদাবাদ (কুবাজপুর) গ্রামের খলিল মিয়া চৌধুরীর বাড়ীতে রোজ কামলা হিসাবে প্রায় দুই বছর যাবত কর্মরত ছিলেন একই গ্রামের দিনমজুর আফরোজ মিয়ার পুত্র রাজন মিয়া। বিভিন্ন অজুহাতে রাজন মিয়াকে খলিল মিয়া ও তার লোকজন প্রায় সময় মারপিট করত তাই কাজে যাইতে চাইতনা রাজন। ০৭/০৯/২০২৪ইং তারিখ সকাল ৮.০০ ঘটিকার সময় খলিল মিয়া রাজনের বাড়ীতে আসিয়া শংকর খালী ডরে কাটা পালানোর কাজে যাওয়ার জন্য বলিলে রাজন কাটা কাজে যাইতে অনিহা প্রকাশ করে। এতে খলিল মিয়া রাজনকে মারতে মারেত তার বাড়িতে নিয়ে যায়। সেখানে নিয়ে শংকর খালী ডরে কাটা পালানোর জন্য জোর করে । সে কাজ না করতে চাইলে খলিল সহ আসামীগণ রাজন কে শংকরখালী ডরের পানিতে ফেলিয়া রাজনকে হত্যার উদ্দেশ্য
মারপিট করে। খলিলের ঘুষিতে রাজনের ঠোঁট ফাটিয়া দাঁত দুটি ফেলিয়া দেয়। সুজন আমার ছেলের ডান চোখে বাঁশের লাঠি দিয়ে ঘা মারিয়া মারাত্মক জখম করে এবং আসামী রাভেল, লুবন ও ছাতির আমার ছেলেকে শংকর খালী ডরের পানিতে ফেলিয়া পেটের মধ্যে পা দ্বারা চাপ দিয়া পানির নিচে ধরিয়া রাখে, খলিল রাজনের ডান হাতটি মুছরাইয়া ভেঙ্গে ফেলে। এবং আসামীগন আমার ছেলে রাজনকে খুন করিয়া শংকর খালী ডরের কাটার নিচে রাজনের লাশ লুকাইয়া রাখে। বাদী অভিযোগে আরো উল্লেখ করেন, আসামীগন কৌশলে রাজনের লাশ শংকর খালী ডর হইতে সরাইয়া কুটি বিলের কমলা মিয়ার ধান ক্ষেতের আইলের পাশে রাখিয়া পরের দিন ০৮/০৯/২০২৪ইং লাশ পাওয়া গিয়াছে বলিয়া জানায়। আমি একমাত্র ছেলে রাজনের শোকে কাতর অবস্থায় আসামীগন আমার নিকট হইতে জোরপূর্বক একটি সাদা কাগজে টিপসহি নিয়া সেই টিপসহি সম্বলিত কাগজে একটি অপমৃত্যুর আবেদন লেখাইয়া জগন্নাথপুর থানায় দাখিল করে। আসামীগন প্রভাব খাটাইয়া জগন্নাথপুর থানার অপমৃত্যু মামলা নং- ১৯/২০২৪ইং তারিখ ০৮/০৯/২০২৪ইং রেকর্ড করেন। বাদী জিম্মি অবস্থা হইতে মুক্ত হইয়া আদালতে পুত্র হত্যার বিচার প্রার্থনা করে মামলা দায়ের করেন।

Loading

Facebook
Twitter
LinkedIn
ভূমি প্রতিমন্ত্রী আজ ২০ ১১ ২০২৬ হা...ারী মাদ্রাসার মাহফিলে প্রধান অতিথির বক্তব্য রাখেন

হাটহাজারী মাদ্রাসার বার্ষিক মাহফিলে প্রধানমন্ত্রীর জন্য দোয়া প্রার্থনা; হাটহাজারীর ইমাম-মুয়াজ্জিন ও ধর্মীয় প্রতিষ্ঠানের জন্য সরকারের বিভিন্ন উদ্যোগের কথা তুলে ধরেন প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর হেলাল

Su Mo Tu We Th Fr Sa