- - -

কনকনে শীতে তেঁতুলিয়ায় ঠান্ডা অব্যাহত,তাপমাত্রা ১০.৯ ডিগ্রি

Print News

কনকনে শীতে তেঁতুলিয়ায় ঠান্ডা অব্যাহত,তাপমাত্রা ১০.৯ ডিগ্রি

 

উত্তর হিমালয় থেকে বয়ে আসা হিমশীতল ঠান্ডা বাতাস আর ঘন কুয়াশায় পঞ্চগড়ের তেঁতুলিয়ায় ঠান্ডা অব্যাহত রয়েছে। সেকারণেই বেশ ঠান্ডা অনুভূত হচ্ছে। গত কয়েকদিন ধরে তাপমাত্রা ১২ থেকে ১০ ডিগ্রি সেলসিয়াসের ঘরে ওঠানামা করছে।

মঙ্গলবার (৩১ ডিসেম্বর) সকাল ৯ টায় তেঁতুলিয়ায় সর্বনিম্ন ১০ দশমিক ৯ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয়েছে। এসময় বাতাসের আদ্রতার পরিমাণ ছিল ৯৭ শতাংশ। এর আগে তিন ঘন্টা আগে, সকাল ৬ টায় তেঁতুলিয়ায় ১১.৫ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়। গতকাল সকাল ৯ টায় ৯ দশমিক ৮ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয় হয়েছে।

এদিকে,উত্তর হিমালয় থেকে বয়ে আসা হিমশীতল বাতাস ও ঘন কুয়াশার কারণে হাড় কাঁপানো শীত অনুভূত হচ্ছে। ঘন কুয়াশার দাপটে বিপাকে পড়েছেন ছিন্নমূল, খেটে খাওয়া, দিনমজুর ও নিম্ন আয়ের মানুষ। তবে দুদিন ধরে বয়ে চলা মৃদু শৈত্যপ্রবাহ এখন তীব্র শৈত্য প্রবাহে পরিণত হয়েছে।

অন্যদিকে, তীব্র শীত আর কুয়াশার কারণে চরম দুর্ভোগে পড়েছেন শিশু ও বৃদ্ধারা। প্রতিনিয়তই সর্দি, কাশি, নিউমোনিয়া ও শ্বাসকষ্টজনিত রোগে আক্রান্ত হচ্ছেন শিশু ও বৃদ্ধরা।

পঞ্চগড়ের তেতুঁলিয়ার প্রথম শ্রেণির আবহাওয়া অফিসের ভারপ্রাপ্ত সহকারী কর্মকর্তা জিতেন্দ্র নাথ রায় বলেন, হিমালয়ের কাছে হওয়ায় উত্তর- পশ্চিমাঞ্চল থেকে বয়ে আসা হিমেল হাওয়ার কারনে বেশ ঠান্ডা অনুভুত হচ্ছে পঞ্চগড়ের তেঁতুলিয়ায়। আজ মঙ্গলবার (৩১ ডিসেম্বর) সকাল ৯ টায় সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড হয়েছে ১০ দশমিক ৯ ডিগ্রি সেলসিয়াস। এসময় বাতাসের আদ্রতার পরিমাণ ৯৭ শতাংশ ছিল। সামনের দিকে তাপমাত্রা আরো কমতে পারে।

Loading

Facebook
Twitter
LinkedIn
Su Mo Tu We Th Fr Sa