- - -

বাগমারায় ক্ষুদ্র-নৃ-গোষ্ঠী উন্নয়ন ফাউন্ডেশনের আয়োজনে শীতবস্ত্র বিতরণ

Print News

বাগমারায় ক্ষুদ্র-নৃ-গোষ্ঠী উন্নয়ন ফাউন্ডেশনের আয়োজনে শীতবস্ত্র বিতরণ

 

উষ্ণতার পরশ পেতে দেয়া হচ্ছে শীতবস্ত্র উপহার। সারাদেশে জেঁকে বসেছে শীত। এই শীতে উত্তরাঞ্চলে শ্রমজীবী মানুষের কষ্ট বেড়েছে কয়েকগুন। কনকনে ঠান্ডায় দুর্ভোগে রয়েছেন সমাজের অসহায় ও নিম্ন আয়ের মানুষ। সমাজের অসহায় মানুষের প্রতি ভালোবাসা ও সহানুভতির হাত বাড়িয়ে দিয়েছে বাগমারা ক্ষুদ্র নৃ গোষ্ঠী উন্নয়ন ফাউন্ডেশন।

শনিবার সকাল ১০ টায় রাজশাহীর বাগমারা উপজেলার মচমইল বাজারে ক্ষুদ্র-নৃ গোষ্ঠী উন্নয়ন ফাউন্ডেশন আয়োজিত অনুষ্ঠানে পাঁচশতাধিক অসহায় মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়।

ক্ষুদ্র-নৃ-গোষ্ঠী উন্নয়ন ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা নির্বাহী পরিচালক সমরেশ কুমার সরকারের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন, ভবানীগঞ্জ মহিলা ডিগ্রী কলেজের সহকারী অধ্যাপক নয়ন কুমার দাস, গোড়সার কলেজের অধ্যাপক তোরাব সিদ্দিকী, অধ্যাপক রাশিব রানা প্রমুখ।

দ্বীপনগর কলেজের প্রভাষক মফিজ উদ্দিন শাহ এর পরিচালনায় শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, এ্যাড. মোজাহারুল ইসলাম, ক্ষুদ্র-নৃ-গোষ্ঠী উন্নয়ন ফাউন্ডেশনের সহ-সভাপতি কৃষ্ণা মন্ডল, ইউপি সদস্য সুকমল প্রামানিক, পল্লব কুমার, কুমারেশ সরকার, সাম্য সারথী সরকার, পুলক কুমার, সাগর, ডাক্তার কমল কুমার প্রমুখ।

বাগমারায় ক্ষুদ্র-নৃ-গোষ্ঠী উন্নয়ন ফাউন্ডেশন দীর্ঘ সময় ধরে আত্মমানবতার সেবায় কাজ করে যাচ্ছে। মানবিক যে কোন প্রয়োজনে মানুষের পাশে যেকোন সহযোগিতা নিয়ে হাজির হয় ক্ষুদ্র-নৃ-গোষ্ঠী উন্নয়ন ফাউন্ডেশন। বিশেষ করে সমাজের অবহেলিত জনগোষ্ঠীর জীবনমান উন্নয়নে কাজ করছেন এই ফাউন্ডেশন।

Loading

Facebook
Twitter
LinkedIn
ভূমি প্রতিমন্ত্রী আজ ২০ ১১ ২০২৬ হা...ারী মাদ্রাসার মাহফিলে প্রধান অতিথির বক্তব্য রাখেন

হাটহাজারী মাদ্রাসার বার্ষিক মাহফিলে প্রধানমন্ত্রীর জন্য দোয়া প্রার্থনা; হাটহাজারীর ইমাম-মুয়াজ্জিন ও ধর্মীয় প্রতিষ্ঠানের জন্য সরকারের বিভিন্ন উদ্যোগের কথা তুলে ধরেন প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর হেলাল

Su Mo Tu We Th Fr Sa