- - -

সুরেশ রঞ্জন পার্কে ৮ম ইমাজিনিয়া বালুর ঘাট আন্তর্জাতিক ফটোগ্রাফি উৎসব ২০২৪-২০২৫ শুরু

Print News

সুরেশ রঞ্জন পার্কে ৮ম ইমাজিনিয়া বালুর ঘাট আন্তর্জাতিক ফটোগ্রাফি উৎসব ২০২৪-২০২৫ শুরু

 

মোমিন আলি লস্কর ও জয়দীপ মৈত্র:-দক্ষিণ দিনাজপুর বালুর ঘাট।
বালুরঘাটে দক্ষিণ দিনাজপুর ফিল্ম এন্ড ফটোগ্রাফি ক্লাবের পরিচালনায় ২৫শে ডিসেম্বর বুধবার থেকে পাঁচদিনব্যাপী সুরেশ রঞ্জন পার্কে ৮ম – “ইমাজিনিয়া” বালুরঘাট আন্তর্জাতিক ফটোগ্রাফি উৎসব ২০২৪ – ২৫ শুরু হলো। এই আন্তর্জাতিক ফটোগ্রাফি উৎসব ২৯শে ডিসেম্বর রবিবার পর্যন্ত অনুষ্ঠিত হবে। ফটোগ্রাফি উৎসবে ছোট ছোট বাচ্চাদের বসে আঁকো প্রতিযোগিতার ছবির পাশাপাশি ১১০ টি ফটোগ্রাফ, ২১টি পেইন্টিং এবং ১০০টি মোবাইল ফটোগ্রাফ আছে। এই ফটোগ্রাফি উৎসবে দক্ষিণ দিনাজপুর জেলার ফটোগ্রাফারদের ছবির পাশাপাশি পশ্চিমবঙ্গের বিভিন্ন জেলার এবং জেলার বাইরে ভারতের বিভিন্ন রাজ্যের ফটোগ্রাফারদের ছবি ছাড়াও বাংলাদেশ, ইতালি ও আমেরিকা সহ বিভিন্ন দেশের ফটোগ্রাফারদের ছবি আছে। ফটোগ্রাফি উৎসবের শেষ দিন বালুরঘাটে স্থানীয় ব্যান্ডের দ্বারা সংগীতানুষ্ঠান হয়।
উপস্থিত ছিলেন দক্ষিণ দিনাজপুর ফিল্ম এন্ড ফটোগ্ৰাফি ক্লাবের সম্পাদক ঋত্বিক সাহা, সহকারী সম্পাদক মৈনাক সিংহ সহ একাধিক বিশিষ্ট ব্যাক্তিবর্গগন।

Loading

Facebook
Twitter
LinkedIn
ভূমি প্রতিমন্ত্রী আজ ২০ ১১ ২০২৬ হা...ারী মাদ্রাসার মাহফিলে প্রধান অতিথির বক্তব্য রাখেন

হাটহাজারী মাদ্রাসার বার্ষিক মাহফিলে প্রধানমন্ত্রীর জন্য দোয়া প্রার্থনা; হাটহাজারীর ইমাম-মুয়াজ্জিন ও ধর্মীয় প্রতিষ্ঠানের জন্য সরকারের বিভিন্ন উদ্যোগের কথা তুলে ধরেন প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর হেলাল

Su Mo Tu We Th Fr Sa