- - -

ড. জিনবোধি মহাথের এর সাথে যুক্তরাজ্যে নিযুক্ত বাংলাদেশ হাইকমিশনার সাঈদা মুনা তাসনিমের দ্বিপাক্ষিক বৈঠক

Print News

যুক্তরাজ্য সফররত ড. জিনবোধি মহাথের এর সাথে যুক্তরাজ্যে নিযুক্ত বাংলাদেশ হাইকমিশনার সাঈদা মুনা তাসনিমের দ্বিপাক্ষিক বৈঠক অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (৬ জুলাই) বাংলাদেশ হাই কমিশনার সাঈদা মুনা তাসনিম এর আমন্ত্রনে ভদন্ত ডঃ জিনবোধি মহাথের এর নেতৃত্বে Bangladesh Buddhist Council UK এ একটি প্রতিনিধিদলের সাথে দ্বিপাক্ষিক আলোচনা অনুষ্ঠিত হয়।

এসময় ডঃ জিনবোধি মহাথের নিজের লিখা ৩টি বই যুক্তরাজ্যে নিযুক্ত বাংলাদেশে হাই কমিশনারকে হস্তান্তর করেন। যুক্তরাজ্যে প্রথম বাংলাদেশী বৌদ্ধ বিহার এর প্রজেক্ট নিয়ে আলোচনা হয় এই সময় প্রজেক্টের নাম Bangladesh Buddhist Temple and Meditation Centre রাখার প্রস্তাব করেন। হাই কমিশনার সাঈদা মুনা তাসনিম জাতীয়তা ও পরিচয়ের সুবিধার্থে প্রজেক্টের নামকরণে Bangladesh and Buddhist Temple রাখতে পরামর্শ প্রদান করেন। জ্ঞানতাপস শ্রদ্ধেয় ডঃ জিনবোধি মহাথেরকে এই প্রজেক্টের প্রধান কর্ণধার হিসাবে Bangladesh Buddhist Council UK এর সদস্যরা পরিচয় করিয়ে দেন।
প্রায় ঘন্টাব্যাপী আলোচনায় ভন্তে আবহমান কাল হতে বর্তমান সময় অব্দি বাংলাদেশে বৌদ্ধদের অতীত ইতিহাস ও ভবিষ্যৎ কর্মপন্হা নিয়ে বিস্তারিত আলোচনা করেন।

Loading

Facebook
Twitter
LinkedIn
ভূমি প্রতিমন্ত্রী আজ ২০ ১১ ২০২৬ হা...ারী মাদ্রাসার মাহফিলে প্রধান অতিথির বক্তব্য রাখেন

হাটহাজারী মাদ্রাসার বার্ষিক মাহফিলে প্রধানমন্ত্রীর জন্য দোয়া প্রার্থনা; হাটহাজারীর ইমাম-মুয়াজ্জিন ও ধর্মীয় প্রতিষ্ঠানের জন্য সরকারের বিভিন্ন উদ্যোগের কথা তুলে ধরেন প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর হেলাল

Su Mo Tu We Th Fr Sa