- - -

বরফের চাদরে ঢাকল ভারতের হিমাচল প্রদেশ, মৃত ৪,. ভারী তুষারপাতে বন্ধ ৩৫০ রাস্তা 

Print News

বরফের চাদরে ঢাকল ভারতের হিমাচল প্রদেশ, মৃত ৪,. ভারী তুষারপাতে বন্ধ ৩৫০ রাস্তা

 

ভারী তুষারপাতে বাড়ল ভোগান্তি। ভারতের গোটা হিমাচল প্রদেশ ঢাকা পড়ল পুরু বরফের চাদরে। গত ২ দিন ধরে তুষারপাত শুরু হয়েছে জেলায় জেলায়। তুষারপাতের জেরে একাধিক রাস্তায় যান চলাচল বন্ধ হয়ে গেছে। আটকে পড়েছে পর্যটক বোঝাই বহু গাড়ি। প্রশাসন সূত্রে প্রকাশ, হিমাচলপ্রদেশ জুড়ে দুর্ঘটনায় এখন ও পর্যন্ত ৪ জনের মৃত্যু হয়েছে। বরফে ঢাকা রাস্তায়  দুর্ঘটনার কবলে পড়ে আহত হয়েছেন বহু মানুষ। হাড় কাঁপানো ঠান্ডায় অসুস্থ হয়ে পড়েছেন বহু পর্যটক থেকে স্থানীয় বাসিন্দা। দুর্ঘটনা এড়াতে হিমাচলপ্রদেশ জুড়ে ৩৫০ রাস্তা বন্ধ করে দেওয়া হয়েছে। এর মধ‍্যে ৩টি জাতীয় সড়ক রয়েছে। হিমাচল প্রদেশের কুল্লু, সিমল, চাম্বা, মান্ডি, কিন্নর এবং লাহৌল -স্পিতি সহ একাধিক জেলায় ভারী তুষারপাতের সতর্কতা জারি করা হয়েছে। তুষারপাতে কারণে ব‍্যাহত হয়েছে স্বাভাবিক জীবনাযাপন। হিমাচল প্রদেশের মন্ত্রী বিক্রমাদ‍্যি সিং জানিয়েছেন,রাস্তা থেকে বরফ সরাতে ডালহৌসি থেকে  রোহরু সহ অঞ্চলজুড়ে ২৬৮টি মেশিন চালু করা  হয়েছে। উদ্ধার কাজে নেমেছে বিপর্যয় মোকাবিলা বাহিনী। বুধবার (২৫ ডিসেম্বর ) সন্ধ‍্যার মধ‍্যে ২৩৫টি রাস্তায় যান চলাচল স্বাভাবিক হবে বলে আশাবাদী তিনি।

Loading

Facebook
Twitter
LinkedIn
ভূমি প্রতিমন্ত্রী আজ ২০ ১১ ২০২৬ হা...ারী মাদ্রাসার মাহফিলে প্রধান অতিথির বক্তব্য রাখেন

হাটহাজারী মাদ্রাসার বার্ষিক মাহফিলে প্রধানমন্ত্রীর জন্য দোয়া প্রার্থনা; হাটহাজারীর ইমাম-মুয়াজ্জিন ও ধর্মীয় প্রতিষ্ঠানের জন্য সরকারের বিভিন্ন উদ্যোগের কথা তুলে ধরেন প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর হেলাল

Su Mo Tu We Th Fr Sa