- - -

কাশ্মীরে গভীর খাদে পড়ল সেনার গাড়ি, ৫ জওয়ান নিহত

Print News

কাশ্মীরে গভীর খাদে পড়ল সেনার গাড়ি, ৫ জওয়ান নিহত

 

 

মঙ্গলবার (২৪ ডিসেম্বর ) জম্মু ও কাশ্মীরে ভয়াবহ দুর্ঘটনা। গভীর খাদে পড়ল সেনার গাড়ি। মৃত্যু কমপক্ষে ৫ জওয়ানের। ভুস্বর্গের পুঞ্চ জেলার বালনোই এলাকার মেন্ধহারে এই দুর্ঘটনা ঘটেছে বলে জানা গেছে। দ্রুত শুরু হয় উদ্ধার কাজ। আহত জওয়ানদের উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়েছে। সেনার ১১নং লাইট ইনফ‍্যন্টির গাড়িটি নিলম হেড কোয়ার্টার থেকে বালনোই ঘোড়া পোস্টে যাচ্ছিল। গন্তব‍্যের খুব কাছাকাছি পৌঁছে কোনওভাবে ৩৫০ ফুট গভীর খাদে পড়ে যায় গাড়িটি। খবর পেতেই ১১নং লাইট ইনফ‍্যন্ট্রির একটি দল ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার কাজে নামে। আহত জওয়ানদের উদ্ধার করে কাছের হাসপাতালে ভর্তি করা হয়েছে। কিভাবে দুর্ঘটনা ঘটল তা এখনও স্পষ্ট নয়। তদন্ত করে দেখছে সেনা। ঘটনায় গভীর শোকপ্রকাশ করেছে হোয়াইট কাইট করপস। কর্তব্যরত অবস্থায় যে ৫ জওয়ান প্রাণ হারিয়েছেন তাঁদের পরিবারকে সমবেদনা জানিয়েছে করপস।

Loading

Facebook
Twitter
LinkedIn
ভূমি প্রতিমন্ত্রী আজ ২০ ১১ ২০২৬ হা...ারী মাদ্রাসার মাহফিলে প্রধান অতিথির বক্তব্য রাখেন

হাটহাজারী মাদ্রাসার বার্ষিক মাহফিলে প্রধানমন্ত্রীর জন্য দোয়া প্রার্থনা; হাটহাজারীর ইমাম-মুয়াজ্জিন ও ধর্মীয় প্রতিষ্ঠানের জন্য সরকারের বিভিন্ন উদ্যোগের কথা তুলে ধরেন প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর হেলাল

Su Mo Tu We Th Fr Sa