- - -

হোসেনপুরে পলিথিন ব্যবহার রোধে সচেতনতা ও পরিচ্ছন্নতা অভিযান

Print News

হোসেনপুরে পলিথিন ব্যবহার রোধে সচেতনতা ও পরিচ্ছন্নতা অভিযান

 

কিশোরগঞ্জে হোসেনপুর উপজেলার গোবিন্দপুরে দক্ষিণ গোবিন্দপুর গ্রাম উন্নয়ন শক্তি কমিটির ও ব্রাকের ইউপিজির উদ্যোগে পলিথিন ব্যবহার রোধে সচেতনতা ও পরিচ্ছন্নতা অভিযান
পলিথিনের কারণে দিন দিন গ্রাম অঞ্চলের কৃষি জমির উর্বরতা হ্রাস এবং পরিবেশের ভারসাম্য মারাত্মকভাবে নষ্ট হচ্ছে। কৃষি প্রধান দেশের জমির উর্বরতা বাড়ানো এবং নিষিদ্ধঘোষিত পলিথিন ব্যবহারে সচেতনতা সৃষ্টির লক্ষ্যে ব্রাক ও সামাজিক শক্তি কমিটির উদ্যোগে অভিযান পরিচালনা করা হয়েছে। সোমবার (২৩ ডিসেম্বর ) বিকালে দক্ষিণ গোবিন্দপুর গ্রাম উন্নয়ন সামাজিক শক্তি কমিটির পরিচ্ছন্ন সমাজ গঠনের লক্ষ্যে করণীয় বিষয়ে আলোচনা অনুষ্ঠিত হয়। দক্ষিণ গোবিন্দপুর গ্রাম সামাজিক উন্নয়ন শক্তি কমিটির ও জনদুর্ভোগ নিরশনে নাগরিক কমিটির সাধারণ সম্পাদক মোঃ খায়রুল ইসলাম ফকির অনুষ্ঠানটির সভাপতিত্ব করেন। তিনি বলেন, পলিথিন ও প্লাস্টিক আমাদের জন্য অভিশাপে পরিণত হয়েছে। পরিবেশের বিপর্যয় ঠেকাতে আমাদের এখনই পলিথিনের ব্যবহার বন্ধ করে বিকল্প তৈরি করতে হবে। সেক্ষেত্রে পাটজাত পণ্য আমাদের জন্য হতে পারে আশীর্বাদ। পাটজাত পণ্য রপ্তানি করেও বাংলাদেশের প্রচুর বৈদেশিক মুদ্রা অর্জনের সুযোগ রয়েছে। অন্যান্যদের মধ্যে আরও বক্তব্য রাখেন ব্রাকের ইউপিজি গোবিন্দপুর ইউনিয়নের ব্রাঞ্চ (ম্যানেজার) মিসেস দিলরুবা ইয়াসমিন, (পিও) আলমগীর হোসেন, ফাতেমা বেগম ,সভা শেষে ইউপিজি উপকারভোগী সদস্যদের নিয়ে নিষিদ্ধঘোষিত পরিত্যক্ত পলিথিন কুড়িয়ে পুড়িয়ে দেন। এসময় পলিথিনের ব্যবহার না করে বিকল্প চিন্তা কাজে লাগানোর অঙ্গীকার করা হয়। বাড়ির আঙিনা,সহ বিভিন্ন স্থানে যত্রতত্র পলিথিন না ফেলানো এবং পলিথিন কুড়িয়ে পুড়িয়ে ফেলার মাধ্যমে পরিচ্ছন্ন সমাজ গঠনের লক্ষ্য কাজ করার অঙ্গিকার ব্যক্ত করেন।

Loading

Facebook
Twitter
LinkedIn
Su Mo Tu We Th Fr Sa