- - -

ভারতের মহারাষ্ট্রে ভয়াবহ দুর্ঘটনায় মৃত একই পরিবারের ৪জন সহ ৫

Print News

ভারতের মহারাষ্ট্রে ভয়াবহ দুর্ঘটনায় মৃত একই পরিবারের ৪জন সহ ৫

 

পুণে থেকে মাহাদে বিয়ে বাড়ি যাওয়ার পথে বাস উল্টে মৃত্যু হল একই পরিবারের ৪ জনের। মৃত্যু হয়েছে এক বাস কর্মীর ও। ২৭ জন গুরুতর আহত হয়েছেন। শুক্রবার ( ২০ ডিসেম্বর ) সকালে মর্মান্তিক ঘটনাটি ঘটেছে ভারতের মহারাষ্ট্রের তামহিনি ঘাট এলাকায়। পুলিশ সূত্রে প্রকাশ, পুণে শহরের লোহেগাঁও থেকে যাদব পরিবারের সদস্য ও আত্মীয়রা একটি বেসরকারি বাসে মাহাদের বিরাদওয়াড়িতে বিয়ে বাড়িতে যাচ্ছিলেন। সেই সময় রায়গড় জেলার তানহিনি এলাকায় এসে বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে যায়। ঘটনাস্থলেই ৫ জন মারা যান। মৃতদের মধ‍্যে রয়েছেন এক বাস কর্মীও। মৃতদের নাম বন্দনা রাকেশ সপকাল, সঙ্গীতা ধনঞ্জয় যাদব,শিল্পা প্রদীপ পাওয়ার। গৌরব ধনওয়াড়ে এবং গণেশ ইঙ্গলে। দুর্ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে যায় পুলিশ। আহত ও মৃতদের উদ্ধার করে স্থানীয় হাসপাতালে পাঠায় পুলিশ। কি করে এই দুর্ঘটনা  তদন্ত শুরু করেছে পুলিশ। পরিবার ও আত্মীয়দের মৃত্যুর খবর পেয়ে শোকের ছায়া পরিবারে।

Loading

Facebook
Twitter
LinkedIn
ভূমি প্রতিমন্ত্রী আজ ২০ ১১ ২০২৬ হা...ারী মাদ্রাসার মাহফিলে প্রধান অতিথির বক্তব্য রাখেন

হাটহাজারী মাদ্রাসার বার্ষিক মাহফিলে প্রধানমন্ত্রীর জন্য দোয়া প্রার্থনা; হাটহাজারীর ইমাম-মুয়াজ্জিন ও ধর্মীয় প্রতিষ্ঠানের জন্য সরকারের বিভিন্ন উদ্যোগের কথা তুলে ধরেন প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর হেলাল

Su Mo Tu We Th Fr Sa