- - -

ফরিদপুর জেলা প্রশাসকের আয়োজনে বীর মুক্তিযোদ্ধা ও শহীদদের সংবর্ধনা

Print News

ফরিদপুর জেলা প্রশাসকের আয়োজনে বীর মুক্তিযোদ্ধা ও শহীদদের সংবর্ধনা

 

ফরিদপুরে ১৬ ডিসেম্বর যথাযোগ্য মর্যাদায় মহান বিজয় দিবস পালিত হয়েছে।
সকালে শহরের গোয়ালচামস্হ ১৯৭১ সালে শহীদদের স্বরণে স্মৃতিফলকে পুষ্পস্তবক অর্পণ করেন জেলা প্রশাসন, বিএনপির বিভিন্ন অংগ সংগঠন,বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন, জাকের পার্টি, বাংলাদেশ জামায়াতে ইসলামী, গণ অধিকার পরিষদসহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান,সরকারি বেসরকারি হাসপাতাল, সামাজিক সাংস্কৃতিক সহ অনেক সংগঠন পুষ্পস্তবক অর্পণ করেন।মহান বিজয় দিবস উপলক্ষে বীর মুক্তিযোদ্ধা, শহীদ মুক্তিযোদ্ধা পরিবারের সদস্যদের সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক জনাব কামরুল হাসান মোল্লা, সংবর্ধনা অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন পুলিশ সুপার আব্দুল জলিল, এ্যাডঃসৈয়দ মোদরেস আলী ঈছা জেলা বিএনপি আফজাল হোসেন খান খান পলাশসহ আরোও অনেকে। এছাড়াও উপস্থিত ছিলেন মোহাম্মদ বাকাহীদ হোসেন প্রধান নির্বাহী কর্মকর্তা জেলা পরিষদ, মোঃ ইয়াছিন কবীর অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মিন্টু বিশ্বাস অতিরিক্ত জেলা প্রশাসক, উক্ত অনুষ্ঠানটি উপস্থাপনায় ছিলেন মোঃ শফিকুল ইসলাম সহকারী কমিশনার (ভূমি) ফরিদপুর সদর। সভাপতিত্ব করেন বাকাহীদ হোসেন প্রধান নির্বাহী কর্মকর্তা জেলা পরিষদ ফরিদপুর।বীর মুক্তিযোদ্ধা এবং তাদের পরিবারের সদস্যেদের হাতে ফুল দিয়ে শুভেচ্ছা জানান জেলা প্রশাসনের কর্মকর্তারা।
১৬ ডিসেম্বর বেলা১০ টায় ফরিদপুর জলা প্রশাসনের আয়োজনে কবি জসীমউদ্দিন হলে সভাপতিত্বে সভায় শুভেচ্ছা বক্তব্য রাখেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ফরিদপুর জেলা শাখার সোহেল আহমেদ।
এসময় বীর মুক্তিযুদ্ধা ক্যাপ্টেন নূর মোহাম্মদ বাবুল ও এম এ সালাম লাল সহ আরো অনেকে বক্তব্য রাখেন। মহান বিজয় দিবসে উপস্থিত ছিলেন ব্যবসায়ী, বিশিষ্ট সমাজ সেবক,সাংবাদিক, তরুন প্রজন্ম সহ বিভিন্ন শ্রেনীপেশার মানুষ।
সংবর্ধনা অনুষ্ঠানে বীর মুক্তিযুদ্ধা শহীদ মুক্তিযোদ্ধা পরিবারের মাঝে বিশেষ উপহার বিতরণ করা হয়।
১৯৭১ সালে শহীদ বীর মুক্তিযোদ্ধােদের রুহের মাগফেরাত এবং তাদের পরিবারের প্রতি সমবেদনা জানানো হয়। এছাড়াও ফরিদপুর পুরাতন বাসস্ট্যান্ড এলাকায় পৌর অডিটোরিয়ামে থানা বিএনপির আয়োজনে আলোচনা সভা করেন এ এফ এম কাইয়ুম জঙ্গি। এসময় থানা বিএনপির বিভিন্ন অঙ্গসংগঠনের নেতাকর্মীদের সাথে মহান বিজয় দিবসের আলোচনা করেন। অডিটোরিয়ামে উপস্থিত ছিলেন ১৪ নং ওয়ার্ড বিএনপির সভাপতি মোঃ মাহাবুব মিয়া, জেলা কৃষক দলের সভাপতি এ্যাডঃ মামুনুর রশিদ মামুন সহ ইউনিয়ন বিএনপির নেতাকর্মী ও পৌর ওয়ার্ডের নেতা কর্মীরা মহান বিজয় দিবস উপলক্ষে আলোচনা করেন।

Loading

Facebook
Twitter
LinkedIn
Su Mo Tu We Th Fr Sa