- - -

বিজয় দিবসে ন্যাশনাল হোমিও রিসার্চ সেন্টার চট্টগ্রাম শাখার শীতবস্ত্র বিতরণ

Print News

বিজয় দিবসে ন্যাশনাল হোমিও রিসার্চ সেন্টার চট্টগ্রাম শাখার শীতবস্ত্র বিতরণ

 

বিজয় দিবস উপলক্ষে চট্টগ্রাম মহা নগরের অলংকার শপিং কমপ্লেক্সে প্রান্তিক মানুষের মধ্যে শীতবস্ত্র বিতরণ করেছে । শুক্রবার (১৩ ডিসেম্বর) বিজয় দিবসের কর্মসূচি হিসেবে ন্যাশনাল হোমিও রিসার্চ সেন্টার চট্টগ্রাম শাখায় এসব শীতবস্ত্র উপহার দেওয়া হয়।

এসময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রধান অতিথি ছিলেন চট্টগ্রাম মা ও শিশু হাসপাতালের ভাইস প্রেসিডেন্ট লায়ন ইঞ্জিনিয়ার জাবেদ আবছার চৌধুরী।

বিশেষ অতিথি ছিলেন বাংলাদেশ হোমিওপ্যাথি চিকিৎসক কল্যাণ সোসাইটির প্রতিষ্ঠাতা সভাপতি ডা: রতন চক্রবর্তী, অলংকার শপিং কমপ্লেক্স দোকান মালিক ও ব্যবসায়ী সমিতির সভাপতি এডভোকেট মো: জামাল উদ্দিন,জাতীয় রোগী কল্যাণ সোসাইটি উপদেষ্টা,মাওলানা ইমাম হোসাইন ফারুক,মাই টিভি চট্টগ্রাম ব্যুরো প্রধান মো : নুরুল কবির, অলংকার শপিং কমপ্লেক্স দোকান মালিক ও ব্যবসায়ী কল্যাণ সমিতির সহ সভাপতি মো : শাহাদাত হোসেন ভূঁইয়া বাবুল, সাধারণ সম্পাদক হারুনর রশীদ, সহ সাধারণ সম্পাদক মোহাম্মদ আলমগীর,জাতীয় রোগী কল্যাণ সোসাইটির উপদেষ্ঠা ডা.ইমাম হোসাইন ফারুক,বাংলাদেশ হোমিওপ্যাথি চিকিৎসক কল্যাণ সোসাইটির সহ সভাপতি ডা : দুলাল দত্ত,জাতীয় রোগী কল্যাণ সোসাইটির কেন্দ্রীয় সদস্য ডা.মুহাম্মাদ জামাল উদ্দিন, নাজিরহাট শহিদুল আজম চৌধুরী হোমিওপ্যাথিক মেডিকেল কলেজের প্রভাষক ডা : মো : আলাউদ্দিন ভূঁইয়া, অধ্যক্ষ ডা: আব্দুল করিম ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক ডা : এম. এ. ফজল, নুরুল উলূম মাদ্রাসার মোহতামিম মাওলানা ওমর ফারুক।প্রতিষ্ঠানের কর্ণদ্বার ডা. মাহতাব হোসাইন মাজেদের সভাপতিত্বে অনুষ্ঠান সঞ্চালনা করেন দৈনিক ভোরের আওয়াজ ও দি ডেইলি ব্যানারের বিশেষ প্রতিনিধি স ম জিয়াউর রহমান ও ন্যাশনাল হোমিও রিসার্চ সেন্টারের সহকারী পরিচালক সাইফুল ইসলাম চৌধুরী। অনুষ্ঠানে শতাধিক দরিদ্র ও দুস্ত মানুষের মাঝে শীতবস্ত্র ও শিক্ষা সামগ্রী বিতরণ করা হয়।

Loading

Facebook
Twitter
LinkedIn
Su Mo Tu We Th Fr Sa