- - -

তামিলনাড়ুর হাসপাতালে অগ্নিকান্ডে ৬ জন নিহত 

Print News

তামিলনাড়ুর হাসপাতালে অগ্নিকান্ডে ৬ জন নিহত

 

 

ভারতের তামিলনাড়ুর একটি বেসরকারি হাসপাতালে অগ্নিকান্ডের ঘটনা সংগঠিত হয়েছে। এসময় লিফটে আটকা পড়া অবস্থায় অন্তত ৬ জনের মৃতদেহ উদ্ধার করা হয়েছে। বৃহস্পতিবার ( ১২ ডিসেম্বর ) গভীর রাতে তামিলনাড়ুর দিন্দিগুল শহরের ত্রিচি রোডের সিটি হসপিটালে এ দুর্ঘটনায় নিহতের মধ‍্যে একটি শিশু ও রয়েছে বলে জানা গেছে। পুলিশ জানিয়েছে, হাসপাতালে আগুন লাগার খবর পেয়েই ঘটনাস্থলে দ্রুত পৌঁছে পুলিশ এবং দমকল বাহিনীরা। দমকল সদস‍্যদের তৎপরতায় ২ ঘন্টার অভিযান চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনেন। কর্তৃপক্ষ জানিয়েছে, ৬ জনেরই মৃত্যু হয়েছে শ্বাসরুদ্ধ হয়ে যাওয়ার কারণে। তবে এরই মধ‍্যে হাসপাতাল থেকে ৩০ জন রোগীকে নিরাপদে উদ্ধার করতে সক্ষম হয় দমকল বাহিনী। উদ্ধার হওয়া রোগীদের সেখান থেকে নিয়ে গিয়ে সরকারি জেলা হাসপাতালে ভর্তি করা হয়েছে। অগ্নিকান্ডের বিস্তারিত তদন্ত করছে পুলিশ।

Loading

Facebook
Twitter
LinkedIn
Su Mo Tu We Th Fr Sa