- - -

ময়মনসিংহ শহীদ বুদ্ধিজীবী দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত

Print News

ময়মনসিংহ শহীদ বুদ্ধিজীবী দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত

 

 

ময়মনসিংহ জেলা প্রশাসনের উদ্যোগে ১৪ ডিসেম্বর শহীদ বুদ্ধিজীবী দিবস উপলক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

স্হানীয় টাউন হলস্থ এডভোকেট তারেক স্মৃতি অডিটোরিয়াম আজ ১৪ ডিসেম্বর শনিবার বেলা ১১ টায় অনুষ্ঠিত হয়। উক্ত দিবসের আলোচনা সভায় ময়মনসিংহের জেলা প্রশাসক মুফিদুল আলম এর সভাপতিত্বে অনুষ্ঠিত হয়।

প্রধান অতিথি ছিলেন ময়মনসিংহের অতিরিক্ত বিভাগীয় কমিশনার ইউসুফ আলী।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত হয়ে বক্তব্য রাখেন ময়মনসিংহ রেঞ্জের অতিরিক্ত ডিআইজি শরিফুল আলম,ময়মনসিংহের পুলিশ সুপার আজিজুল ইসলাম।বীর মুক্তিযোদ্ধাদের পক্ষে বক্তব্য রাখেন শামসুদ্দিন।

পবিত্র কোরআন থেকে তেলওয়াত করেন বাকৃবি মসজিদের ইমাম ক্বারী মাওলানা মোফাজ্জল হোসেন, গীতা থেকে পাঠ করেন বাকৃবির পুরোহিত শ্রী কিশোর চক্রবর্তী ও বাইবেল থেকে পাঠ করেন তপন সিংমা।

Loading

Facebook
Twitter
LinkedIn
Su Mo Tu We Th Fr Sa