
কেরলে নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে গেল ট্রাক, পিষে দিল ৪ স্কুলছাত্রীকে
স্কুল ছুটির পরে বাস ধরার জন্য দাঁড়িয়েছিল। নিয়ন্ত্রণ হারিয়ে ৪ স্কুলছাত্রীকে পিষে দিল সিমেন্ট বোঝাই ট্রাক। ভারতের কেরলের পলাক্কড়ের ঘটনা। স্থানীয়দের দাবি, ওই রাস্তায় এরকম ঘটনা এর আগেও বারবার ঘটেছে। তারপরে ও প্রশাসনের টনক নড়েনি। পুলিশ জানিয়েছে, বৃহস্পতিবার (১২ ডিসেম্বর ) বিকাল ৪টায় পানায়ামপদমের কাছে বাসস্ট্যান্ডে দাঁড়িয়েছিল ৪ ছাত্রী। বাড়ি ফেরার বাস ধরার অপেক্ষায় ছিল তারা। প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, তীব্র গতিতে ছুটে আসছিল ট্রাকটি। তখনই নিয়ন্ত্রণ হারিয়ে পিছলে যায় গাড়িটি। তার জেরে উল্টে রাস্তায় দাঁড়িয়ে থাকা ছাত্রীদের উপরে পড়ে যায়। দুর্ঘটনাস্থলের কাছে একটি উচ্চ মাধ্যমিক স্কুলে পড়াশোনা করত ওই ৪ ছাত্রী। ঘটনার পরে বিক্ষোভ দেখাতে থাকেন স্থানীয়রা। বিধায়ক রাহুল মামকুটাথিল জানিয়েছেন, এনিয়ে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে কথা বলবেন তিনি।
![]()









