- - -

সাবেক ইউপি চেয়ারম্যান ও আওয়ামী লীগ নেতা জসিম গ্রেপ্তার

Print News

সাবেক ইউপি চেয়ারম্যান ও আওয়ামী লীগ নেতা জসিম গ্রেপ্তার

 

চট্টগ্রামের সাতকানিয়া উপজেলার খাগরিয়া ইউনিয়নের আওয়ামী লীগ নেতা ও ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান মো. জসিম উদ্দিনকে গ্রেপ্তার করা হয়েছে।
গতকাল ১০ ডিসেম্বর দিবাগত রাত দেড়টার দিকে নগরের কোতোয়ালী থানা এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়েছে।
মো: জসিম উদ্দিন (৫৬), একই ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ড মজিদের পাড়া নিয়াজুর রহমান চেযারম্যান বাড়ির মৃত নিয়াজুর রহমানের ছেলে।
চান্দগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আফতাব উদ্দিন জানান, নগরের কোতোয়ালী থানা এলাকা থেকে মো. জসিম উদ্দিনকে গ্রেপ্তার করা হয়েছে।
সে চান্দগাঁও থানায় হত্যা ও বিস্ফোরক মামলার এজাহারভুক্ত আসামি।
মো. জসিম উদ্দিন নিষিদ্ধ ঘোষিত সংঘঠন খাগরিয়া ইউনিয়ন ছাত্রলীগের সাবেক সভাপতি ও সাবেক স্বেচ্ছাসেবক লীগের সভাপতি ছিলেন।

Loading

Facebook
Twitter
LinkedIn
ভূমি প্রতিমন্ত্রী আজ ২০ ১১ ২০২৬ হা...ারী মাদ্রাসার মাহফিলে প্রধান অতিথির বক্তব্য রাখেন

হাটহাজারী মাদ্রাসার বার্ষিক মাহফিলে প্রধানমন্ত্রীর জন্য দোয়া প্রার্থনা; হাটহাজারীর ইমাম-মুয়াজ্জিন ও ধর্মীয় প্রতিষ্ঠানের জন্য সরকারের বিভিন্ন উদ্যোগের কথা তুলে ধরেন প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর হেলাল

Su Mo Tu We Th Fr Sa