- - -

পাঞ্জাব সীমান্ত দিয়ে ভারতে অনুপ্রবেশের চেষ্টা, সীমান্তরক্ষীদের গুলিতে এক পাক যুবক নিহত 

Print News

পাঞ্জাব সীমান্ত দিয়ে ভারতে অনুপ্রবেশের চেষ্টা, সীমান্তরক্ষীদের গুলিতে এক পাক যুবক নিহত

 

 

সীমান্ত পেরিয়ে ভারতে অনুপ্রবেশের সময় বিএসএফের গুলিতে পাকিস্তানি যুবক নিহত। রবিবার (৮ ডিসেম্বর ) গভীর রাতে ভারতের পাঞ্জাবের অমৃতসর জেলায় ঘটনাটি ঘটেছে। সোমবার (৯ ডিসেম্বর ) বিএসএফের তরফে বিষয়টি নিশ্চিত করেছেন এক আধিকারিক। বিএসএফ সূত্রে প্রকাশ, এদিন রাতের অন্ধকারে অমৃতসরের মহাওয়া গ্রামের কাছে সীমান্ত এলাকা দিয়ে ভারতে প্রবেশ করার চেষ্টা করেছিলেন এক যুবক। সুযোগের অপেক্ষায় বেশ কিছুক্ষণ ধরেই সীমান্তের কাছে ঘোরাঘুরি করছিলেন তিনি। সে সময় কর্তব‍্যরত সীমান্তরক্ষীরা তাঁকে দেখে ফেলেন। সীমান্তরক্ষীরা সন্দেহভাজন ওই যুবককে আটকানোর ও চেষ্টা করেছিলেন। কিন্তু তাঁদের কথা না শুনে উল্টে নিরাপত্তা বেষ্টনীর দিকে দৌড়তে শুরু করেন ওই যুবক। এরপরেই বিএসএফকর্মীরা তাঁকে লক্ষ্য করে গুলি চালাতে বাধ‍্য হন। প্রাথমিক তদন্তের পর বিএসএফের অনুমান, ওই যুবক পাকিস্তানি নাগরিক। তবে এখনও পর্যন্ত তাঁর নাম পরিচয় জানা যায়নি। যুবকের কাছ থেকে একটি ব‍্যাগ উদ্ধার হয়েছে। সেই ব‍্যাগে ছিল কিছু জামাকাপড় এবং কয়েকটি ব‍্যক্তিগত জিনিসপত্র। সম্প্রতি নানা অস্থিরতার কারণে বাংলাদেশ থেকে এ দেশে অনুপ্রবেশের চেষ্টা বৃদ্ধি পেয়েছে। বিএসএফের দাবি, গত কয়েকমাসে বাংলা সীমান্ত দিয়ে অনুপ্রবেশের সংখ্যা প্রায় দ্বিগুণ বেড়ে গিয়েছে। অনুপ্রবেশকারীদের প্রতিরোধ করার জন‍্য আরও আঁটসাঁট হয়েছে প্রহরা।

Loading

Facebook
Twitter
LinkedIn
Su Mo Tu We Th Fr Sa