- - -

বাংলাদেশি পর্যটকদের থাকতে দেওয়া হবে না দার্জিলিংয়ের হোটেলে

Print News

বাংলাদেশি পর্যটকদের থাকতে দেওয়া হবে না দার্জিলিংয়ের হোটেলে

 

দার্জিলিংয়ের কোনও হোটেলে আর বাংলাদেশি পর্যটকদের জায়গা হবে না। সোমবার (৯ ডিসেম্বর ) এমনই সিদ্ধান্তের কথা জানাল পাহাড়ের হোটেল ব‍্যবসায়ীদের সংগঠন। তাঁদের বক্তব্য, ” ব‍্যবসার ক্ষতি হোক, আপত্তি নেই। কিন্তু বাংলাদেশিদের কোনও জায়গা হবে না। ” প্রতিবেশী দেশে উদ্ভুত পরিস্থিতি এবং ভারতের প্রতি বিভিন্ন  ” অবমাননার” মন্তব্যের প্রেক্ষিতে এই অবস্থান নেওয়া হয়েছে বলে জানালেন ব‍্যবসায়ীরা। পাহাড়ের হোটেলে বাংলাদেশি পর্যটকদের বয়কট করার জল্পনা চলছিল কয়েকদিন ধরে। বিভিন্ন সংগঠন এবং হোটেল ব‍্যবসায়ী সস্মিলিভাবে এই বয়কটের কথা ঘোষনা করলেন। গ্রেটার শিলিগুড়ি হোটেলিয়ার্স ওয়েলফেয়ার অ‍্যাসোসিয়েশন এর তরফে এদিন জানাল, দার্জিলিং পুলিশ জেলার অন্তগর্ত বিভিন্ন হোটেল এবং বাইরে ও যে সমস্ত হোটেল রয়েছে তাদের মধ‍্যে অনেক আলোচনা হয়েছে। সিদ্ধান্ত নিয়ে ভোটাভুটি হয়েছে সেখানে প্রায় ৯৭ শতাংশ ভোট গিয়ে পড়ে বাংলাদেশি পর্যটকদের বিরুদ্ধে। তাই এই সিদ্ধান্তই বহাল থাকবে।

Loading

Facebook
Twitter
LinkedIn
ভূমি প্রতিমন্ত্রী আজ ২০ ১১ ২০২৬ হা...ারী মাদ্রাসার মাহফিলে প্রধান অতিথির বক্তব্য রাখেন

হাটহাজারী মাদ্রাসার বার্ষিক মাহফিলে প্রধানমন্ত্রীর জন্য দোয়া প্রার্থনা; হাটহাজারীর ইমাম-মুয়াজ্জিন ও ধর্মীয় প্রতিষ্ঠানের জন্য সরকারের বিভিন্ন উদ্যোগের কথা তুলে ধরেন প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর হেলাল

Su Mo Tu We Th Fr Sa