- - -

কুষ্টিয়ায় দায়িত্বরত ট্রাফিক পুলিশকে দুই মহিলার মারধরের ভিডিও ভাইরাল

Print News

কুষ্টিয়ায় দায়িত্বরত ট্রাফিক পুলিশকে দুই মহিলার মারধরের ভিডিও ভাইরাল

 

কুষ্টিয়া শহরে দায়িত্বরত অবস্থায় নাজমুল হোসেন নামের ট্রাফিক পুলিশের এক সদস্যকে মারধর করা হয়েছে। তাকে দুই মহিলা চড়-থাপ্পড় ও জুতাপেটা করেন। পুলিশ সদস্যকে মারধরের উক্ত ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ভাইরাল হয়েছে।

সোমবার (৯ ডিসেম্বর) সকালের দিকে কুষ্টিয়া শহরের রেলস্টেশন মোড়ে এ ঘটনা ঘটে।

এ বিষয়ে কুষ্টিয়া ট্রাফিক পুলিশের ইনচার্জ (টিআই) সাজ্জাদ হোসেন বলেন, সকালে দুই নারী ট্রাফিক পুলিশের ওই সদস্যকে মারপিট করেছে। বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে। এ ঘটনায় মামলার প্রক্রিয়া চলছে। তবে কী কারণে বা কে কে মারধর করেছে সে তথ্য দিতে পারেননি তিনি। হামলাকারীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে বলে তিনি জানান।

এ বিষয়ে কুষ্টিয়া মডেল থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শিহাবুর রহমান শিহাব বলেন, বিষয়টি আমি জানি না। খোঁজ নিয়ে দেখছি।

Loading

Facebook
Twitter
LinkedIn
ভূমি প্রতিমন্ত্রী আজ ২০ ১১ ২০২৬ হা...ারী মাদ্রাসার মাহফিলে প্রধান অতিথির বক্তব্য রাখেন

হাটহাজারী মাদ্রাসার বার্ষিক মাহফিলে প্রধানমন্ত্রীর জন্য দোয়া প্রার্থনা; হাটহাজারীর ইমাম-মুয়াজ্জিন ও ধর্মীয় প্রতিষ্ঠানের জন্য সরকারের বিভিন্ন উদ্যোগের কথা তুলে ধরেন প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর হেলাল

Su Mo Tu We Th Fr Sa