- - -

জয়নগরে নাবালিকা ধর্ষণ ও খুনের কেসে অভিযুক্তকে মৃত্যুদন্ডের সাজা ঘোষণা করলো বিচারক

Print News

জয়নগরে নাবালিকা ধর্ষণ ও খুনের কেসে অভিযুক্তকে মৃত্যুদন্ডের সাজা ঘোষণা করলো বিচারক

 

জয়নগরে চতুর্থ শ্রেণীর নাবালিকা ছাত্রীকে ধর্ষণ ও খুনের কেসের অভিযুক্ত মুস্তাকিন সরদারকে মৃত্যুদন্ডের সাজা ঘোষণা করলো শুক্রবার বিচারক।এদিন মুস্তাকিন সরদারকে মৃত্যুদন্ডের নির্দেশ দিলেন বারুইপুর অতিরিক্ত জেলা ও দায়রা (পকশো আদালত)এর বিচারপতি সুব্রত চট্টোপাধ্যায়।অক্টোবরে দ: ২৪ পরগনার জয়নগরে নাবালিকা ধর্ষণ ও খুনের মামলার রায় দিলেন বিচারক। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় প্রতিশ্রুতি দিয়ে ছিলেন, দ্রুত ঘটনার তদন্ত এবং বিচার হবে। সেই ঘটনায় ৬১ দিনের মাথায় দোষী সাব্যস্ত হল অভিযুক্ত।জয়নগরের নাবালিকা ধর্ষণ ও খুনের ঘটনায় এক ব্যক্তিকে দোষী সাব্যস্ত করে বারুইপুর মহকুমা আদালত। বারুইপুরের অ্যাডিশনাল ডিস্ট্রিক্ট সেশন ফাস্ট ট্র্যাক কোর্টের বিচারক সুব্রত চট্টোপাধ্যায় বৃহস্পতিবার এই রায় দেন। দক্ষিণ ২৪ পরগনার জয়নগরে অক্টোবর মাসের শুরুতে এই ঘটনা সামনে আসে। বারুইপুর মহকুমা আদালতে দ্রুত সেই মামলার বিচার চলে।বৃহস্পতিবার মুস্তাকিন সরদার নামে অভিযুক্ত কে দোষী সাব্যস্ত করা হয়।শুক্রবার তাঁর সাজা ঘোষণার মধ্যে দিয়ে এই কেসের ইতি ঘটলো।পুলিশ সূত্রে জানা গেল, অক্টোবর মাসের শুরুর দিকে চতুর্থ শ্রেণীর এক নাবালিকাকে ধর্ষণ ও খুন করা হয়েছিল। জয়নগরের মহিষমারি এলাকায় এই ঘটনায় তীব্র চাঞ্চল্য ছড়ায়। এলাকার বাসিন্দারা ক্ষুব্ধ হয়ে ওঠে। দ্রুত ঘটনার তদন্তের দাবি ওঠে।পুলিশ তদন্তে নেমে মুস্তাকিন সরদার নামে এক যুবককে গ্রেপ্তার করে।৫ ই অক্টোবর বারুইপুর মহকুমা আদালতে পেশ করা হয় অভিযুক্তকে।৮ই অক্টোবর এই ঘটনায় সিট গঠন করা হয়।তার বিরুদ্ধেই এই ঘটনার জন্য অভিযোগ দায়ের করা হয়েছিল। বারুইপুর মহকুমা আদালতের ফাস্ট ট্র্যাক কোর্টে পসকো আইনে মামলার শুনানি শুরু হয়। মোট ৩৬ জন সাক্ষী দেন। ৩০ শে অক্টোবর চার্জশিট জমা পড়ে। ৫ ই নভেম্বর থেকে সাক্ষ্য শুরু হয়। মামলায় ৩৬ জন সাক্ষ্য দেয়। সাক্ষ্যপ্রমাণ অভিযুক্ত মুস্তাকিন সরদারের বিরুদ্ধেই যায়।এদিন ফাস্ট ট্র্যাক কোর্টের বিচারক অভিযুক্তকে দোষী সাব্যস্ত করে। আর জি কর হাসপাতালে তরুণী ডাক্তার ধর্ষণ ও খুনের ঘটনায় উত্তাল হয়েছিল বাংলা। দ্রুত সেই ঘটনার বিচার চাওয়া হয়েছে। সেই আবহেই এবার জয়নগরের ঘটনায় দ্রুত বিচার শেষ হল। মাত্র ৬১ দিনের মাথায় আদালত মামলার বিচার শেষ করলো।আর এদিনের এই সাজা ঘোষণায় খুশি নাবালিকার পরিবার।

Loading

Facebook
Twitter
LinkedIn
Su Mo Tu We Th Fr Sa