- - -

তেলেঙ্গানায় নিয়ন্ত্রণ হারিয়ে গাড়ি পড়ল হ্রদে, জলে ডুবে ৫ বন্ধুর প্রাণহানী

Print News

তেলেঙ্গানায় নিয়ন্ত্রণ হারিয়ে গাড়ি পড়ল হ্রদে, জলে ডুবে ৫ বন্ধুর প্রাণহানী

 

 

ভারতের তেলেঙ্গানায় সড়ক দুর্ঘটনায় একসঙ্গে ৫ বন্ধুর প্রাণহানী। শনিবার (৭ ডিসেম্বর ) সকালে ঘটনাটি ঘটেছে তেলেঙ্গানার ইয়ারাগিরি গুট্টার পোচমপল্লি থানা এলাকায়। জানা গেছে, এদিন ভোর ৫টায় কোঠাগুডেম থেকে পোচমপল্লিতে আসছিলেন ৬ বন্ধু। সেখানে রাস্তায় বাঁক নেওয়ার সময় চালক নিয়ন্ত্রণ হারিয়ে গাড়িটি সোজা গিয়ে আছড়ে পড়ে হ্রদের জলে। প্রত‍্যক্ষদর্শীরা জানিয়েছে, গাড়ির জানালার কাচ ভেঙে কোনও রকমে একজন বেরিয়ে এলেও বাকিরা পারেননি। গাড়ি সমেত হ্রদের জলে ডুবে যান। পুলিশ সূত্রে প্রকাশ, গাড়িতে ৬ জন ছিলেন। একজন সাঁতরে পাড়ে উঠতে পেরেছেন। তিনিই স্থানীয় লোকজনদের ঘটনাটি জানান। স্থানীয়রা তারপর পুলিশকে খবর দেন। পুলিশ এবং দমকল বাহিনী এসে উদ্ধার কাজ চালায়। গাড়ির ভিতর থেকে ৫ জনের মৃতদেহ উদ্ধার করে। মৃতরা হলেন, ভামসি, দীনেশ, হর্ষ, বালু এবং বিনয়। বেঁচে গিয়েছেন মণিকান্ত। প্রাথমিকভাবে পুলিশের অনুমান, মত্ত অবস্থায় গাড়ি চালাতে গিয়েই এই দুর্ঘটনা। মণিকান্তকে জিজ্ঞাসাবাদ করে দুর্ঘটনার কারণ জানার চেষ্টা করছে পুলিশ।

Loading

Facebook
Twitter
LinkedIn
Su Mo Tu We Th Fr Sa