- - -

মোরেলগঞ্জে বেকার মুক্তি পরিষদের মতবিনিময় সভা

Print News

মোরেলগঞ্জে বেকার মুক্তি পরিষদের মতবিনিময় সভা

 

বাগেরহাটের মোড়েলগঞ্জে ৭ই ডিসেম্বর শনিবার সকাল ১০ টায় উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে বাংলাদেশ বেকার মুক্তি পরিষদ মোড়েলগঞ্জ উপজেলা শাখার মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
বাংলাদেশ বেকার মুক্তি পরিষদ এর মোরেলগঞ্জ উপজেলা শাখার সভাপতি শেফালী আক্তার রাখির সভাপতিত্বে সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী অফিসার মোঃ নাজমুল ইসলাম,বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা একেএম ইকতিয়ার উদ্দিন।সভায় ভিডিও কনফারেন্সের মাধ্যমে যুক্ত হন বাংলাদেশ বেকার মুক্তি পরিষদ এর কেন্দ্রীয় কমিটির সভাপতি আতিক হাসান রাজা।

সংগঠনের সদস্য মোঃ ইখতিয়ার মৃধার উপস্থাপনায় সভায় আরও বক্তব্য রাখেন সংগঠনের সদস্য মোঃ বেল্লাল হোসেন,মোঃ আবুল হাসান,আসমা আক্তার,তাওহীদ খান।এবং উপস্থিত সকল সদস্যবৃন্দ উন্মুক্ত আলোচনায় অংশগ্রহণ করে মতবিনিময় করেন।

অনুষ্ঠিত মতবিনিয় সভায় প্রধান অতিথি ও বিশেষ অতিথি উপজেলার বেকার যুব ও যুব মহিলাদের আত্মকর্মসংস্থান সৃষ্টির মাধ্যমে নিজেকে স্বাবলম্বী হওয়ার বিভিন্ন দিক নির্দেশনার কথা বলেন।এবং যুব শক্তিকে সম্পদে পরিণত হওয়ার পরামর্শ দেন।

Loading

Facebook
Twitter
LinkedIn
Su Mo Tu We Th Fr Sa