
শায়েস্তাগঞ্জে পুরাসুন্দা সুপার লীগ ফাইনালে পুরস্কার বিতরণ ও বড় মাঠ পরিচালনা কমিটি গঠন
হবিগঞ্জের শায়েস্তাগঞ্জ উপজেলায় পুরসুন্দা সুপার লীগ -২০২৪ মেগা ফাইনাল এর পুরস্কার বিতরণ ও পুরাসুন্দা বড় মাঠ পরিচালনা ২১ সদস্য বিশিষ্ট কমিটি গঠন করা হয়েছে । পুরাসুন্দা ক্রিকেট একাদশ আয়োজনে শুক্রবার (৬ ডিসেম্বর ) বিকাল ৪ টার দিকে হাজারো উর্ধে উৎসুক দর্শক উপস্থিতিতে উপজেলার নুরপুর ইউনিয়নে পুরাসুন্দা বড় মাঠ প্রাঙ্গনে ক্রিকেট খেলা অনুষ্ঠিত হয় । উক্ত ক্রিকেট খেলায় প্রধান অতিথি হিসেবে ছিলেন শায়েস্তাগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা পল্লব হোম দাস । নুরপুর ইউনিয়নে ৭ নং ওয়ার্ডের মেম্বার খোকন তালুকদারের সভাপতিত্বে ও খন্দকার সোহাগ এর পরিচালনায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পুরাসুন্দা গ্রামের বিশিষ্ট মুরুব্বি খাদেম ইউছুব উল্লাহ শাহ , শায়েস্তাগঞ্জ উপজেলা বিএনপি সাংগঠনিক সম্পাদক আব্বাস উদ্দিন তালুকদার। পুরস্কার বিতরণের পূর্বে বক্তব্য রাখেন শায়েস্তাগঞ্জ প্রেস ক্লাবের সাবেক সভাপতি ও সাবেক মেম্বার মোঃ সমুজ আলী , তাজুল ইসলাম , বিজিবি অবসরপ্রাপ্ত সদস্য শামসুল হক , কামরুল তালুকদার , পলাশ মিয়া , শাহজাহান তালুকদার , ছন্দো তালুকদার , আলাই মিয়া , সাবেক মহিলা মেম্বার রাবিয়া খাতুন প্রমুখ । ফাইনাল ক্রিকেট খেলায় অংশ গ্রহন করে ছালে জঙ্গী ( কদমফুল ) একাদশ বনাম হাজী বাড়ি একাদশ ( বেলি ফুল) জয় লাভ করে। পরে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন প্রধান অতিথি উপজেলা নির্বাহী কর্মকর্তা পল্লব হোম দাস । এর মধ্যে ১ম পুরস্কার হিসেবে ছিলো একটি আকর্ষনীয় এলইডি টিভি ও ২য় পুরস্কার বাইসাইকেল । এছাড়া পুরাসুন্দা ক্রিকেট একাদশ এর পক্ষ থেকে প্রধান অতিথি হাতে ক্রেস্ট তুলে দেন । পুরস্কার বিতরণ শেষে গ্রামের মুরুব্বিদের সম্মতি ক্রমে খেলোয়াড়দেরকে ২১ সদস্য বিশিষ্ট ” পুরাসুন্দা বড় মাঠ পরিচালনা কমিটি গঠন করা হয় । কমিটি মধ্যে হলেন – মেম্বার খোকন তালুকদারকে সভাপতি , এমরান তালুকদার , শামসুল ইসলাম রাসেল , মোতালিব তালুকদার , শফিকুল ইসলাম শোয়েব , বুলবুল তালুকদারকে সহ-সভাপতি , মোঃ বাচ্চু মিয়াকে সাধারণ সম্পাদক , এনামুল হক সোহাগ , মোঃ খোকন মিয়া , মোঃ পলাশ মিয়া , মোঃ রুখ মিয়া, সেবন মিয়াকে যুগ্ম সাধারণ সম্পাদক , মোঃ আক্তার মিয়া, ইব্রাহিম আলম সাজুকে সাংগঠনিক সম্পাদক , মুহিদুল ইসলাম বাবলু, রাসেল মিয়া, জালাল মিয়া , রবিন মিয়া , জালাল মিয়া (২), সাইফুল ইসলাম , মোঃ এংরাজ মিয়াকে সদস্য করা হয় ।
![]()









