- - -

মোরেলগঞ্জে বিদেশী অস্ত্রসহ যুবক আটক

Print News

মোরেলগঞ্জে বিদেশী অস্ত্রসহ যুবক আটক

 

বাগেরহাটের মোরেলগঞ্জে দেশী ও বিদেশী অস্ত্রসহ সুমন শেখ(৩৫) নামে এক যুবককে আটক করেছে যৌথবাহিনী। বৃহস্পতিবার ভোর ৫ টার দিকে রামচন্দ্রপুর ইউনিয়নের বর্ষীবাওয়া গ্রামের মোশারফে শেখের ছেলে সুমন শেখকে অস্ত্রসহ তার বাড়ি থেকে আটক করে থানা পুলিশ ও সেনাবাহিনীর একটি দল।

তার নিকট থেকে একটি বিদেশী .৯ এমএম পিস্তল, ম্যাগাজিন, দুই রাউন্ড তাজা গুলি, পুলিশের ব্যবহৃত একটি সয়ংক্রিয় ব্যাটন স্টিক, দুটি রাম দা, একটি চায়নিজ কুড়াল ও দুটি পাইপ উদ্ধার করেছে।

সেনাবাহিনীর মোরেলগঞ্জ ক্যাম্প কমান্ডার ক্যাপটেন জাফরুল হাসান ও থানার ওসি মো. রাকিবুল হাসান অভিযানে নেতৃত্ব দেন।

থানার ওসি বলেন, গোপন সংবাদের ভিত্তিতে ভোর ৫ টা থেকে বেলা ৮ টা পর্যন্ত সুমন শেখের বাড়িতে অভিযান চালানো হয়। এসময় তার ঘর হতে একটি বিদেশী পিস্তলসহ কিছু দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় মামলা দায়ের করা হয়েছে।

Loading

Facebook
Twitter
LinkedIn
ভূমি প্রতিমন্ত্রী আজ ২০ ১১ ২০২৬ হা...ারী মাদ্রাসার মাহফিলে প্রধান অতিথির বক্তব্য রাখেন

হাটহাজারী মাদ্রাসার বার্ষিক মাহফিলে প্রধানমন্ত্রীর জন্য দোয়া প্রার্থনা; হাটহাজারীর ইমাম-মুয়াজ্জিন ও ধর্মীয় প্রতিষ্ঠানের জন্য সরকারের বিভিন্ন উদ্যোগের কথা তুলে ধরেন প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর হেলাল

Su Mo Tu We Th Fr Sa