- - -

আসামে পুরোপুরি নিষিদ্ধ গোমাংস !

Print News

আসামে পুরোপুরি নিষিদ্ধ গোমাংস !

 

ভারতের আসামরাজ‍্যে পুরোপুরি নিষিদ্ধ হল গোমাংস খাওয়া। বুধবার (৪ ডিসেম্বর ) রাজ‍্যের মুখ‍্যমন্ত্রী ডঃ হিমন্ত বিশ্বশর্মা জানান, গোমাংস নিয়ে আসামে আগে যা আইন ছিল সেটা খানিকটা বদল করা হচ্ছে। নতুন বেশ কিছু বিষয় সংযোজন করা হয়েছে। তার ফলে হোটেল রেস্তঁরা সহ একাধিক জায়গায় গোমাংস খাওয়া একবারে বন্ধ হবে। বুধবার (৪ ডিসেম্বর ) হিমন্ত জানান, গোমাংস ভক্ষণ নিয়ে বৈঠকে বসেছিল রাজ‍্যের ক‍্যাবিনেট। সেখানেই সিদ্ধান্ত নেওয়া হয়, গোমাংস খাওয়া নিয়ে এখন যে আইন রয়েছে সেটি সংশোধন করা হবে। আসামে এতদিন পর্যন্ত নিয়ম ছিল, রাজ‍্যে গোমাংস বিক্রি করা যাবে না। তাছাড়া মন্দির সংলগ্ন ৫ কিলোমিটার এলাকাতে গোমাংস ভোজন নিষিদ্ধ ছিল। এবার সেই আইনেই আরও কড়াকড়ি আনতে চলছে আসামের বিজেপি সরকার। জানা যায়, নতুন আইনে হোটেল এবং রেস্তেরাঁতে গোমাংস বিক্রিতে নিষিদ্ধ করা হবে। এছাড়া ও প্রকাশ‍্যে বা কোনও অনুষ্ঠানে গোমাংস খাওয়া যাবে না। কেবল মন্দির সংলগ্ন এলাকা নয়, গোটা রাজ‍্য জুড়েই এই নতুন আইন কার্যকর হবে বলে জানান হিমন্ত। সাংবাদিক বৈঠকে আসামের মুখ‍্যমন্ত্রী বলেন, ৩ বছর আগে আসামে গোহত্যা বন্ধ করতে আইন প্রণয়ন করা হয়েছিল। সেখানে সাফল্য মিলেছে। তারপরেই আইনে আরও কড়াকড়ি আনার কথা ভাবছে হিমন্তের প্রশাসন।

Loading

Facebook
Twitter
LinkedIn
ভূমি প্রতিমন্ত্রী আজ ২০ ১১ ২০২৬ হা...ারী মাদ্রাসার মাহফিলে প্রধান অতিথির বক্তব্য রাখেন

হাটহাজারী মাদ্রাসার বার্ষিক মাহফিলে প্রধানমন্ত্রীর জন্য দোয়া প্রার্থনা; হাটহাজারীর ইমাম-মুয়াজ্জিন ও ধর্মীয় প্রতিষ্ঠানের জন্য সরকারের বিভিন্ন উদ্যোগের কথা তুলে ধরেন প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর হেলাল

Su Mo Tu We Th Fr Sa