
গুজরাটের নাদিয়াদে গাড়ি ও ট্রাকের সংঘর্ষে ৩ জন নিহত
ভারতের গুজরাটের নাদিয়াদে আহমেদাবাদ – ভাদোদরা এক্সপ্রেস হাইওয়ের ওপর গাড়ি ও ট্রাকের সংঘর্ষে প্রাণ হারালেন ৩ জন। ভয়াবহ এই দুর্ঘটনায় গুরুতর আহত হয়েছেন আরও ২ জন। আহতদের মধ্যে ১৪ বছরের একটি মেয়ে ও রয়েছে। মঙ্গলবার (৩ ডিসেম্বর ) গভীর রাতে এই দুর্ঘটনাটি ঘটেছে। পুলিশ জানিয়েছে, গাড়িটির টায়ার ফেটে যাওয়ার কারণে নিয়ন্ত্রণ হারিয়ে ট্রাকে ধাক্কা মারে। তাতে ৩ জনের মৃত্যু ও ২ জন গুরুতর আহত হয়েছেন। গাড়িটি রাজস্থান থেকে সুরাট যাচ্ছিল। নিহতদের মৃতদেহ ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে, আহতদের চিকিৎসা চলছে।
![]()









