- - -

গোয়ালন্দ মোড়ে ২৮৮ বোতল ফেন্সিডিল সহ দুই জন মাদক ব্যবসায়ী আটক

Print News

গোয়ালন্দ মোড়ে ২৮৮ বোতল ফেন্সিডিল সহ দুই জন মাদক ব্যবসায়ী আটক

রাজবাড়ী জেলার গোয়ালন্দ মোড় এলাকায় র‍্যাব ১০ সিপিসি ৩ এর একটি বিশেষ অভিযানে ২৮৮ বোতল ফেন্সিডিল সহ দুই জনকে আটক করেছেন। ফেন্সিডিলের আনুমানিক মূল্য ০৮ লক্ষ ৬৪ হাজার টাকা। এসময় ফেন্সিডিল সহ রাজবাড়ী জেলার সদর এলাকা হতে ০২ জন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র‌্যাব-১০। এসময় মাদক বহনে ব্যবহৃত একটি পিকআপ জব্দ করা হয় তাদেরকে কাছ থেকে। ০৩ ডিসেম্বর ২০২৪ খ্রিঃ তারিখ র‌্যাব-১০ এর একটি আভিযানিক দল গোয়েন্দা তথ্যের ভিত্তিতে একটি বিশেষ অভিযান পরিচালনা করে কতিপয় মাদক ব্যবসায়ীদেরকে আটক করা হয়। এসময় মাদক ব্যবসায়ীরা বলেন দেশের পশ্চিমাঞ্চল হতে বিপুল পরিমান মাদকদ্রব্যের চালান নিয়ে পিকআপ যোগে মেহেরপুর জেলা হতে রাজবাড়ী জেলার উদ্দেশ্যে রওনা করেন। উক্ত সংবাদ প্রাপ্তির পর র‌্যাব-১০ এর আভিযানিক দলটি তাৎক্ষনিক *রাজবাড়ী জেলার সদর থানাধীন গোয়ালন্দ মোড় এলাকায়* অবস্থান করে একটি অস্থায়ী চেকপোস্ট স্থাপন করে এবং সন্দেহজনক গাড়ী তল্লাশী করতে থাকেন। তল্লাশীর একপর্যায়ে *একই তারিখ রাত আনুমানিক ২২:২০ ঘটিকায়* সন্দিগ্ধ পিকআপটি র‌্যাবের চেকপোষ্টের সামনে পৌঁছানো মাত্র কর্তব্যরত র‌্যাব সদস্যরা পিকআপটিকে সিগন্যাল দিলে পিকআপের চালক পিকআপটি থামায়। অতঃপর র‌্যাব সদস্যরা উক্ত পিকআপে থাকা চালকসহ আরোহী’কে জিজ্ঞাসাবাদ করলে জিজ্ঞাসাবাদের এক পর্যায়ে সে স্বীকার করে যে, তাদের পিকআপে ফেনসিডিল আছে। পরবর্তীতে কর্তব্যরত র‌্যাব সদস্যরা বিধি মোতাবেক তল্লাশী করে গ্রেফতারকৃত আসামীদ্বয়ের পায়ের কাছে রাখা তিনটি প্লাস্টিকের বস্তার ভিতর রক্ষিত *আনুমানিক ৮,৬৪,০০০/- (আট লক্ষ চৌষট্টি হাজার) টাকা মূল্যমানের ২৮৮ (দুইশত আটাশি) বোতল ফেনসিডিলসহ ০২ জন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করে*। গ্রেফতারকৃত আসামীদের নাম মোঃ জিহাদ আলী (২৪) পিতা-মোঃ সল্টু মিয়া, মাবুদ আহমেদ (১৯)পিতা-হোসাইন আলী, উভয় সাং- পশ্চিম মালশাহদ, উভয় থানা-গাংনী, উভয় জেলা-মেহেরপুর বলে জানা যায়। এ সময় তাদের নিকট হতে মাদক বহনে ব্যবহৃত ০১টি পিকআপ জব্দ করা হয়। প্রাথমিকভাবে জিজ্ঞাসাবাদে জানা যায় যে, গ্রেফতারকৃত আসামীদ্বয় পেশাদার মাদক ব্যবসায়ী। তারা বেশ কিছুদিন যাবৎ দেশের বিভিন্ন সীমান্তবর্তী এলাকা হতে অবৈধ পন্থায় ফেনসিডিলসহ অন্যান্য মাদকদ্রব্য সংগ্রহ করে রাজবাড়ীসহ আশপাশের বিভিন্ন জেলায় সরবরাহ করে থাকেন। আটককৃত আসামীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে বলে নিশ্চিত করেছেন তাপস কর্মকার সহকারী পরিচালক (মিডিয়া) র‍্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন -১০ অধিনায়কের পক্ষে।

Loading

Facebook
Twitter
LinkedIn
ভূমি প্রতিমন্ত্রী আজ ২০ ১১ ২০২৬ হা...ারী মাদ্রাসার মাহফিলে প্রধান অতিথির বক্তব্য রাখেন

হাটহাজারী মাদ্রাসার বার্ষিক মাহফিলে প্রধানমন্ত্রীর জন্য দোয়া প্রার্থনা; হাটহাজারীর ইমাম-মুয়াজ্জিন ও ধর্মীয় প্রতিষ্ঠানের জন্য সরকারের বিভিন্ন উদ্যোগের কথা তুলে ধরেন প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর হেলাল

Su Mo Tu We Th Fr Sa