- - -

সাংবাদিক রেফাজুর রহমন এর উপর সন্ত্রাসী হামলার প্রতিবাদ করেছে আমেরিকান প্রেসক্লাব

Print News

সাংবাদিক রেফাজুর রহমন এর উপর সন্ত্রাসী হামলার প্রতিবাদ করেছে আমেরিকান প্রেসক্লাব

 

টাঙ্গাইলের সিনিয়র সাংবাদিক, দৈনিক কালের স্রোত পত্রিকার সম্পাদক, যুগান্তর পত্রিকার সাবেক প্রতিনিধি, ইন্ডিপেন্ডেন্ট ও সময় টেলিভিশনের সাবেকসটাঙ্গাইল জেলা প্রতিনিধি রেফাজুর রহমানকে গত বৃহস্পতিবার,২৮ নভেম্বর ২০২৪,রাত্র আনুমানিক ৮ টা ১০ মিনিট সময় ক্লাব রোড টাঙ্গাইল এর মাঝা মাঝি স্থানে অতর্কিতভাবে আক্রমণ করে গুরুতর আহত করে ।খবর বাপসনিউজ ।
তথ্য সুএে জানা যায়, সাবেক বাণিজ্য প্রতিমন্ত্রী ও সাবেক এমপি আহসান ইসলাম টিটুর খুবই কাছের এবং সাবেক এমপির দোসর হিসেবে পরিচিত মনিরের বাসার ভাড়াটিয়া শওকত আকবর এই হামলা করেছে।
আরোও জানা যায় শওকত আকবরের নেতৃত্বেই এই আক্রমণ করা হয়। প্রথমে তিনিই আঘাতটি করেছে।
বিস্তারিত সরাসরি সিনিয়র সাংবাদিক রেফাজুর রহমানের মুখে, টাঙ্গাইল জেনারেল হাসপাতাল থেকে, অপরাধ প্রকাশের সাংবাদিক খোরশেদ আলমের ভিডিও চিএে দেখুন । দৈনিক কালের স্রোত পত্রিকার সম্পাদক রেফাজুর রহমানের ঊপর অতর্কিতভাবে আক্রমণ করে গুরুতর আহত করায় তার তীব্র নিন্দা ও প্রতিবাদ এবং উদ্বেগ জানিয়েছেন আমেরিকান প্রেসক্লাব অব বাংলাদেশ অরিজিন-এর সভাপতি সিনিয়র সাংবাদিক হাকিকুল ইসলাম খোকন ও সাধারণ সম্পাদক সাংবাদিক হেলাল মাহমুদ ।

সিনিয়র সাংবাদিক হাকিকুল ইসলাম খোকন ও সাংবাদিক হেলাল মাহমুদ অন্তর্বর্তী সরকারের কাছে দ্রুত এ বিষয়ে পদক্ষেপ গ্রহণ করবেন বলে আশা করেন আমেরিকান প্রেসক্লাব অব বাংলাদেশ অরিজিন পক্ষে ।

Loading

Facebook
Twitter
LinkedIn
ভূমি প্রতিমন্ত্রী আজ ২০ ১১ ২০২৬ হা...ারী মাদ্রাসার মাহফিলে প্রধান অতিথির বক্তব্য রাখেন

হাটহাজারী মাদ্রাসার বার্ষিক মাহফিলে প্রধানমন্ত্রীর জন্য দোয়া প্রার্থনা; হাটহাজারীর ইমাম-মুয়াজ্জিন ও ধর্মীয় প্রতিষ্ঠানের জন্য সরকারের বিভিন্ন উদ্যোগের কথা তুলে ধরেন প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর হেলাল

Su Mo Tu We Th Fr Sa