
জাতীয় পতাকায় পা, হিন্দুদের অত্যাচার ! এনিয়ে ক্ষোভ প্রকাশ করলেন তৃণমূল নেতা অভিষেক
কয়েকদিন যাবৎ শিরোনামে রয়েছে বাংলাদেশ। সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে একটি ছবি। সেখানে দেখা যাচ্ছে, মাটিতে বিছিয়ে রাখা ভারতের জাতীয় পতাকার ওপর দিয়ে হেঁটে যাচ্ছে কয়েকজন। দাবি করা হচ্ছে এই ছবিটি বাংলাদেশের একটি বিশ্ববিদ্যালয়ের। বিগত কয়েকদিন ধরেই সোশ্যাল মিডিয়ায় ব্যাপক ভাইরাল এই ছবি। যা দেখে ক্ষোভে রীতিমতো রক্ত গরম হয়ে যাচ্ছে প্রত্যেক ভারতবাসীর। এছাড়াও বাংলাদেশ থেকে বিগত কয়েকদিন ধরে যেসমস্ত ছবি প্রকাশ্যে আসছে তা দেখে শুধু ভারত নয়, ক্ষোভে ফেটে পড়ছেন বিশ্বের বিভিন্ন প্রান্তের মানুষজন। বাংলাদেশের ঘটনায় এবার রাগ সামলে রাখতে পারলেন না খোদ তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। ভারতের জাতীয় পতাকা পা দিয়ে মাড়িয়ে যাওয়ার ছবি দেখে রক্ত ফুটছে বলে জানিয়েছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। শনিবার (৩০ নভেম্বর ) নিজের লোকসভা কেন্দ্রে ডায়মন্ড হারবারের সেবাশ্রয় কর্মসূচি থেকেই সাংবাদিকদের মুখোমুখি হয়ে বাংলাদেশ প্রসঙ্গে একের পর এক মন্তব্য করেছেন অভিষেক। তাঁর কথায়, ঢাকা এবং বাংলাদেশ যে সব ছবি সামনে আসছে, তাতে রাগ সামলে রাখা যাবে না। ওই ছবি দেখলে আপনার ও রক্ত ফুটবে। একই সঙ্গে আমি এটাও বলব যে ওই বিষয়টি নিয়ে বাংলাদেশের অন্তবর্তীকালীন সরকারের সঙ্গে কথা বলার দায়িত্ব কেন্দ্রীয় সরকারের। যে অন্তবর্তীকালীন সরকার এরকম পাশবিক কাজ করেছে। কেন্দ্রীয় সরকারের এই বিষয়টি উস্খাপন করা উচিত।
![]()









