- - -

সাতক্ষীরা শ্যামনগরে ইউপি চেয়ারম্যান জাফরুল আলম গ্রেপ্তার

Print News

সাতক্ষীরা শ্যামনগরে ইউপি চেয়ারম্যান জাফরুল আলম গ্রেপ্তার

সাতক্ষীরার শ্যামনগরে ভূরুলিয়া ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান, উপজেলা আ.লীগের সিনিয়র সহ-সভাপতি, জেলা আ.লীগের সাবেক সাংগঠনিক সম্পাদক ও কালিগঞ্জ রোকেয়া মুনছুর মহিলা মহাবিদ্যালয়ের অধ্যক্ষ এ কে এম জাফরুল আলম বাবুকে গ্রেপ্তার করেছে থানা পুলিশ।

আজ রোববার ১লা ডিসেম্বর দুপুর ১২টার দিকে শ্যামনগর থানার ওসি মোঃ হুমায়ুন কবির মোল্যার নেতৃত্বে পুলিশ দল জাহাজঘাটা ব্রিজের নিকট থেকে তাকে আটক করেন। দোকান ভাংচুর ও বিস্ফোরক দ্রব্য আইনে তার বিরুদ্ধে শ্যামনগর থানায় মামলা আছে।

শ্যামনগর থানার ওসি মোঃ হুমায়ুন কবির মোল্যা ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, দোকান ভাংচুর ও বিস্ফোরক দ্রব্য আইনে সুনিদিষ্ট অভিযোগের ভিত্তিতে তাকে গ্রেপ্তার করে সাতক্ষীরা আদালতে প্রেরণ করা হয়েছে।

Loading

Facebook
Twitter
LinkedIn
ভূমি প্রতিমন্ত্রী আজ ২০ ১১ ২০২৬ হা...ারী মাদ্রাসার মাহফিলে প্রধান অতিথির বক্তব্য রাখেন

হাটহাজারী মাদ্রাসার বার্ষিক মাহফিলে প্রধানমন্ত্রীর জন্য দোয়া প্রার্থনা; হাটহাজারীর ইমাম-মুয়াজ্জিন ও ধর্মীয় প্রতিষ্ঠানের জন্য সরকারের বিভিন্ন উদ্যোগের কথা তুলে ধরেন প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর হেলাল

Su Mo Tu We Th Fr Sa