- - -

ত্রিপুরার কৈলাশহরে ৩ বাংলাদেশি গ্রেফতার 

Print News

ত্রিপুরার কৈলাশহরে ৩ বাংলাদেশি গ্রেফতার

 

ফের বাংলাদেশি নাগরিককে গ্রেফতার করল বিএসএফ। ৩ জন বাংলাদেশি নাগরিক গ্রেফতার করে ভারতের ত্রিপুরারাজ‍্যের কৈলাশহর থানা পুলিশের হাতে তোলে দেয়। কৈলাশহর থানার পুলিশ ৩ বাংলাদেশের নাগরিকদের মঙ্গলবার ( ২৬ নভেম্বর ) দুপুরে কৈলাশহর আদালতে প্রেরণ করেছেন। এনিয়ে কৈলাশহর থানার ওসি সুকান্ত সেন চৌধুরী সাংবাদিকদের জানান, ধৃত ৩ বাংলাদেশি নাগরিক অবৈধভাবে বিগত ৯ মাস আগে ভারতের অন্ধপ্রদেশ রাজ‍্যে পৌঁছেন। সেখানে বেসরকারি সংস্থার সিকিউরিটি গার্ডে কাজ করেছেন বলে পুলিশের কাছে জানান ধৃত ৩ বাংলাদেশি নাগরিক। অন্ধপ্রদেশ থেকে তারা সোমবার ( ২৫ নভেম্বর ) সন্ধ‍্যায় কৈলাশহরে আসে। গভীর রাতে কৈলাশহরের সমরুরপাড় এলাকার ভারত- বাংলাদেশের আন্তর্জাতিক সীমান্তের ১৮৬৯ নং পিলারের কাছ দিয়ে অবৈধভাবে বাংলাদেশে যাবার সময় টহলরত বিএসএফ ৩ জনকে আটক করা হয়। ধৃত ৩ জন নাগরিক নিজেরাই স্বীকার করেছে তারা বাংলাদেশের নাগরিক। ধৃত ৩ জন বাংলাদেশি নাগরিকদের নাম যথাক্রমে রায়হানুর রহমান, জায়েদ আহমেদ এবং রুমন মিয়া। তারা সবাই সিলেট বিভাগের বাসিন্দা বলে জানা গেছে।

Loading

Facebook
Twitter
LinkedIn
ভূমি প্রতিমন্ত্রী আজ ২০ ১১ ২০২৬ হা...ারী মাদ্রাসার মাহফিলে প্রধান অতিথির বক্তব্য রাখেন

হাটহাজারী মাদ্রাসার বার্ষিক মাহফিলে প্রধানমন্ত্রীর জন্য দোয়া প্রার্থনা; হাটহাজারীর ইমাম-মুয়াজ্জিন ও ধর্মীয় প্রতিষ্ঠানের জন্য সরকারের বিভিন্ন উদ্যোগের কথা তুলে ধরেন প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর হেলাল

Su Mo Tu We Th Fr Sa