- - -

বিচারকের স্বাক্ষর জাল করে পেট্রোল পাম্প দখল চেষ্টার অভিযোগে মামলা

Print News

বিচারকের স্বাক্ষর জাল করে পেট্রোল পাম্প দখল চেষ্টার অভিযোগে মামলা

 

বিচারকের স্বাক্ষর ও সিল জাল করে ভুয়া অ্যাফিডেভিটের মাধ্যমে বেনাপোলের একটি পেট্রোল পাম্প দখল চেষ্টার অভিযোগে আদালতে মামলা হয়েছে। বুধবার ২৭নভেম্বর শার্শা উপজেলার যাদবপুর গ্রামের গোলাম কিবরিয়ার মেয়ে তনিমা তাসনুভা বাদী হয়ে তিনজনকে আসামি করে এ মামলা করেছেন। আসামিরা হলেন, শার্শা উপজেলার বসতপুর গ্রামের দুদু মিয়ার দু’ছেলে আনোয়ার হোসেন ও জামাল হোসেন এবং ভবের বেড় গ্রামের মফিজ উদ্দিনের ছেলে ইব্রাহিম হোসেন। সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট মো. রহমত আলী অভিযোগটি এজাহার হিসেবে গ্রহণের নির্দেশ দিয়েছেন।
তনিমা তাসনুভা অভিযোগ করে বলেন, ফিলিং স্টেশন এবং এর জমি পৈত্রিক সূত্রে শার্শা উপজেলার কাগজ পুকুরের মেসার্স তনিমা ফিলিং স্টেশনের স্বত্বাধিকারী তিনি। তার জ্বালানি ও খনিজ সম্পদ অধিদপ্তর খুলনার সনদপত্র রয়েছে। কিন্তু আসামি আনোয়ার হোসেন ও জামাল হোসেন চক্রান্ত করে অপর আসামি ইব্রাহিম হোসেনের সহায়তায় একজন সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেটের স্বাক্ষর ও সিল জাল করে একটি ভুয়া অ্যাফিডেভিট তৈরি করেন। ওই অ্যাফিডেভিটে মেসার্স তনিমা ফিলিং স্টেশনের সাবেক স্বত্বাধিকারী গোলাম কিবরিয়ারও স্বাক্ষর জাল করা হয়। এই ভুয়া অ্যাফিডেভিটের মাধ্যমে আসামিরা মেসার্স তনিমা ফিলিং স্টেশন দখলের চেষ্টা চালায়। বিষয়টি তনিমা তাসনুভা জানতে পেরে আদালতকে অবহিত করে। পরে আদালতের মাধ্যমে তিনি জানতে পারেন, অ্যাফিডেভিটটি ভুয়া এবং এতে বিচারকের স্বাক্ষর ও সিলও জাল। এ কারণে তিনি আদালতে মামলা করেন।

Loading

Facebook
Twitter
LinkedIn
ভূমি প্রতিমন্ত্রী আজ ২০ ১১ ২০২৬ হা...ারী মাদ্রাসার মাহফিলে প্রধান অতিথির বক্তব্য রাখেন

হাটহাজারী মাদ্রাসার বার্ষিক মাহফিলে প্রধানমন্ত্রীর জন্য দোয়া প্রার্থনা; হাটহাজারীর ইমাম-মুয়াজ্জিন ও ধর্মীয় প্রতিষ্ঠানের জন্য সরকারের বিভিন্ন উদ্যোগের কথা তুলে ধরেন প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর হেলাল

Su Mo Tu We Th Fr Sa