- - -

চট্টগ্রামে আইনজীবী হত্যাকান্ড : এবি পার্টির তীব্র নিন্দা ও প্রতিবাদ

Print News

চট্টগ্রামে আইনজীবী হত্যাকান্ড : এবি পার্টির তীব্র নিন্দা ও প্রতিবাদ

গতকাল ২৬ নভেম্বর ২০২৪ ইং মঙ্গলবার ইসকন নেতা চিন্ময় কৃষ্ণ দাস ব্রম্মচারীর জামিনকে কেন্দ্র তার অনুসারীদের আদালত চত্বরে হামলা ভাংচুর ও সংঘর্ষ হয়। এসময় চিন্ময় ব্রম্মচারীর অনুসারীদের হামলায় চট্টগ্রাম আদালতের সহকারী পাবলিক প্রসিকিউটর সাইফুল ইসলাম আলিফ নিহত হন। অ্যাডভোকেট সাইফুল হত্যাকান্ডের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে আমার বাংলাদেশ পার্টি- এবি পার্টি’র আহবায়ক প্রফেসর ডাঃ মেজর (অবঃ) আব্দুল ওহাব মিনার ও সদস্য সচিব মজিবুর রহমান মঞ্জু।
গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে নেতৃবৃন্দ বলেন, দেশে অস্থিতিশীল পরিস্থিতি তৈরি ও সাম্প্রদায়িক সম্প্রীতি ধ্বংসের এক গভীর চক্রান্তে মেতে উঠেছে পরাজিত শক্তি ও দোসররা। তারা অবিলম্বে এই ঘটনায় দায়ী ব্যক্তিদের গ্রেফতারের দাবি জানান। তারা সরকারকে দেশ বিরোধী চক্রকে চিহ্নিত করে দ্রুত প্রশাসনিক ব্যবস্থা গ্রহণের দাবি জানান। এসময় নেতৃবৃন্দ দেশে ও দেশের বাইরে থেকে দেশকে অস্থিতিশীল করার চক্রান্তের দিকে জনগণকে সজাগ দৃষ্টি রাখার আহবান জানান।
তারা নিহত সাইফুল ইসলাম আলিফের রুহের মাগফেরাত কামনা করেন ও পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেন।

Loading

Facebook
Twitter
LinkedIn
ভূমি প্রতিমন্ত্রী আজ ২০ ১১ ২০২৬ হা...ারী মাদ্রাসার মাহফিলে প্রধান অতিথির বক্তব্য রাখেন

হাটহাজারী মাদ্রাসার বার্ষিক মাহফিলে প্রধানমন্ত্রীর জন্য দোয়া প্রার্থনা; হাটহাজারীর ইমাম-মুয়াজ্জিন ও ধর্মীয় প্রতিষ্ঠানের জন্য সরকারের বিভিন্ন উদ্যোগের কথা তুলে ধরেন প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর হেলাল

Su Mo Tu We Th Fr Sa