- - -

জৈন্তাপুরে বিদেশি মদ সহ নবীগঞ্জের ইউপি চেয়ারম্যান হাবিব সহ আটক তিন!

Print News

জৈন্তাপুরে বিদেশি মদ সহ নবীগঞ্জের ইউপি চেয়ারম্যান হাবিব সহ আটক তিন!

 

জৈন্তাপুর মডেল থানা পুলিশের মাদক বিরোধী অভিযানে বিদেশি মদ সহ তিনজনকে আটক করা হয়েছে। আটককৃত তিন ব্যক্তি হলেন, হবিগঞ্জ জেলার নবীগঞ্জ উপজেলার আলিপুর গ্রামের আবুল হোসেনের পুত্র হাসনাত (২১), নবীগঞ্জের চরগাঁও গ্রামের মৃত দরবেশ চৌধুরীর ছেলে বজলু চৌধুরী (৫৫) এবং সিলেট শাহপরান মেজরটিলা মুগিরপাড়া এলাকার আখলিছ মিয়ার পুত্র হাবিবুর রহমান হাবিব (৩৮)। আটককৃতদের মধ্যে হাবিবুর রহমান হাবিব নবীগঞ্জ সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও পৌর যুবলীগের আহবায়ক এর দায়িত্ব পালন করে আসছেন, পুলিশ সূত্রে জানা যায়, সোমবার (২৫শে নভেম্বর) সন্ধ্যা ৭:৩০ ঘটিকায় গোপন সংবাদের ভিত্তিতে জৈন্তাপুর বাজারস্থ তামাবিল মহাসড়কে অভিযান চালায় পুলিশ। এ সময় জৈন্তাপুর মডেল থানার- উপ পরিদর্শক মোহাম্মদ লুৎফুর রহমানের নেতৃত্বে সঙ্গীয় পুলিশ ফোর্স ইউসুফ ভলগানাইজিং ওয়ার্কশপের সামনে একটি কালো রংএর প্রাইভেট কারে ( ঢাকা- মেট্রো- গ- ১৪-৬৯৯৮) এ তল্লাশী চালায় পুলিশ।  এ সময় কারে থাকা তিন ব্যক্তির নিকট হতে দুই বোতল ব্ল্যাক ফোর্ট সুপার স্ট্রং বিয়ার ও এক বোতল  ওয়াইট ওয়াইন স্পার্কলার ব্রান্ডের একটি সহ মোট তিন বোতল বিদেশি মদ উদ্ধার করা হয়। বিষয়টি নিশ্চিত করেছেন জৈন্তাপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আবুল বাসার মোহাম্মদ বদরুজ্জামান। তিনি জানান উক্ত ঘটনায় পুলিশ বাদী হয়ে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে তিনজনকে আসামি করে মামলা দায়ের করেছে। মঙ্গলবার আটক তিনজনকে পুলিশ পাহারায় আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।

Loading

Facebook
Twitter
LinkedIn
ভূমি প্রতিমন্ত্রী আজ ২০ ১১ ২০২৬ হা...ারী মাদ্রাসার মাহফিলে প্রধান অতিথির বক্তব্য রাখেন

হাটহাজারী মাদ্রাসার বার্ষিক মাহফিলে প্রধানমন্ত্রীর জন্য দোয়া প্রার্থনা; হাটহাজারীর ইমাম-মুয়াজ্জিন ও ধর্মীয় প্রতিষ্ঠানের জন্য সরকারের বিভিন্ন উদ্যোগের কথা তুলে ধরেন প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর হেলাল

Su Mo Tu We Th Fr Sa