- - -

লালপুরে সড়ক দুর্ঘটনায় নিহত ২ আহত ২

Print News

লালপুরে সড়ক দুর্ঘটনায় নিহত ২ আহত ২

 

নাটোরের লালপুরে সড়ক দুর্ঘটনায় আলফু (৫৫) ও মোস্তাকিম শেখ (২৩) নামে দুইজন সড়ক দুর্ঘটনায় নিহত হয়েছেন। এ ঘটনায় আরো ২ গুরুতর আহত হয়েছে।
মঙ্গলবার (২৬নভেম্বরে) সকাল সাড়ে ৬ টার দিকে পাবনা-নাটোর হাইওয়ে মহাসড়কের কদিমচিলান বাসস্ট্যান্ডে নামকস্থানে বিপরীত দিক থেকে আসা মালবোঝায় ট্রাকের সঙ্গে ধানাইদহ কদিমচিলান বাসস্টান্ড থেকে উঠে আসা অটোরিকশার সংঘর্ষ হয়।

সংঘর্ষে অটো রিক্সা চালক নিহত হয়, নিহত অটোরিকশা চালক আলফু ধানাইদহ গ্রামের ইছার উদ্দিনের ছেলে। এসময় ট্রাকে আটকে থাকা ড্রাইভার হেলপার কে বনপাড়া ফায়ার সার্ভিসের টিম উদ্ধার করে বনপাড়া পাটোয়ারী জেনারেল হাসপাতাল ভর্তি করান।
পরে চিকিৎসাধীন অবস্থায় ট্রাকের ড্রাইভারের মৃত্যু হয়। নিহত ট্রাক ড্রাইভার বাগের হাট জেলার মোড়লগন্জ থানার বলভদ্র পুর মোস্তাকিম শেখ (২৩) জালাল উদ্দিনের ছেলে।

বনপাড়া হাইওয়ে থানার কর্মকর্তা (ওসি) মোঃইসমাঈল হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন।

Loading

Facebook
Twitter
LinkedIn
ভূমি প্রতিমন্ত্রী আজ ২০ ১১ ২০২৬ হা...ারী মাদ্রাসার মাহফিলে প্রধান অতিথির বক্তব্য রাখেন

হাটহাজারী মাদ্রাসার বার্ষিক মাহফিলে প্রধানমন্ত্রীর জন্য দোয়া প্রার্থনা; হাটহাজারীর ইমাম-মুয়াজ্জিন ও ধর্মীয় প্রতিষ্ঠানের জন্য সরকারের বিভিন্ন উদ্যোগের কথা তুলে ধরেন প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর হেলাল

Su Mo Tu We Th Fr Sa