- - -

গোবিন্দগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের রাস্তাটি সংস্কার করলেন ইউএনও

Print News

গোবিন্দগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের রাস্তাটি সংস্কার করলেন ইউএনও

অবশেষে গাইবান্ধার গোবিন্দগঞ্জে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে যাতায়াতের রাস্তাটি উপজেলা নির্বাহী কর্মকর্তা ও পৌর প্রশাসক সৈয়দা ইয়াসমিন সুলতানা’র হস্তক্ষেপে বেহালদশা থেকে মুক্ত হলো।

শুক্রবার (২২ নভেম্বর) বিকালে উপজেলা নির্বাহী কর্মকর্তা ও পৌর প্রশাসক সৈয়দা ইয়াসমিন সুলতানার নির্দেশে পৌরসভার নিজস্ব অর্থায়নে কর্তৃপক্ষ রাস্তাটি সংস্কারের উদ্যোগ নেয়। শনিবার পর্যন্ত রাস্তাটি সংস্কার করে জনসাধারণের চলাচলের উপযোগী করা হবে বলে পৌর কর্তৃপক্ষ জানিয়েছেন। এর আগে শুক্রবার সকালে গোবিন্দগঞ্জ – মহিমাগঞ্জ সড়কে পৌর ভবনের সামনের অংশটি সংস্কার করা হয়।

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের পর অন্তর্বর্তী সরকার পৌরসভার মেয়রদের ক্ষমতাচ্যুত করেন। এর ধারাবাহিকতায় পৌর প্রশাসক হিসেবে গোবিন্দগঞ্জ পৌরসভায় উপজেলা নির্বাহী কর্মকর্তা সৈয়দা ইয়াসমিন সুলতানা দায়িত্ব পান। দায়িত্ব গ্রহণের পর তিনি পৌরসভার সার্বিক উন্নয়নের প্রতি নজর দেন।

তিনি জানান, পৌরসভার আওতাধীন গুরুত্বপূর্ণ সড়কগুলো দ্রুত সংস্কারের উদ্যোগ নেওয়া হয়েছে। পর্যায়ক্রমে পৌর এলাকার সকল রাস্তা সংস্কার করা হবে।

Loading

Facebook
Twitter
LinkedIn
Su Mo Tu We Th Fr Sa