- - -

জলবায়ু পরিবর্তন প্রকল্পে মোরেলগঞ্জে ৪০ টি ভবন নির্মাণ করবে নবলোক

Print News

জলবায়ু পরিবর্তন প্রকল্পে মোরেলগঞ্জে ৪০ টি ভবন নির্মাণ করবে নবলোক

 

বাগেরহাটের মোরেলগঞ্জে ইউএসএআইডি’র অর্থায়নে শুরু হতে যাওয়া জলবায়ু পরিবর্তন প্রকল্পের আওতায় ১৮০০ পরিবারের আশ্রয়ের জন্য ৪০টি ঝড় সহনশীল ভবন নির্মাণ করবে বেসরকারি সংস্থা নবলোক।

সোমবার বিকেল ৩টার দিকে দুর্যোগ প্রবন এ এলাকায় ‘উদ্যম’ প্রকল্পের অবহিতকরণ কর্মশালায় এ তথ্য জানানো হয়। উপজেলা পরিষদ সভাকক্ষে অনুষ্ঠিত এ কর্মশালায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. নাজমুল ইসলাম।

স্বাগত বক্তৃতা করেন ব্র্যাক জেলা সমন্বয়কারি এসএম ইদ্রিস আলম। বিশেষ অতিথি ছিলেন উপজেলা কৃষি কর্মকর্তা মো. সাইফুল ইসলাম, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা আব্দুল্লাহ আল জাবির ও নবলোক’র সহকারি পরিচালক মোস্তফা কামাল।

প্রকল্পের বিষয়ে বিস্তারিত আলোচনা করেন শারমিন সুলতানা যুথি, হিমাংশু দেব দত্ত রায় ও পল্লব রায়।

নবলোক পরিষদের বাস্তবায়নে এ প্রকল্পের আওতায় হোগলাবুনিয়া ও নিশানবাড়িয়া ইউনিয়নের ২ হাজার পরিবারের মাঝে বিনামূল্যে পানির ট্যাংকি বিতরণ ও প্রায় ১৮০০ পরিবারের আশ্রয়ের জন্য ৪০টি ঝড় সহনশীল আবাসিক ভবন নির্মান করা হবে।

Loading

Facebook
Twitter
LinkedIn
ভূমি প্রতিমন্ত্রী আজ ২০ ১১ ২০২৬ হা...ারী মাদ্রাসার মাহফিলে প্রধান অতিথির বক্তব্য রাখেন

হাটহাজারী মাদ্রাসার বার্ষিক মাহফিলে প্রধানমন্ত্রীর জন্য দোয়া প্রার্থনা; হাটহাজারীর ইমাম-মুয়াজ্জিন ও ধর্মীয় প্রতিষ্ঠানের জন্য সরকারের বিভিন্ন উদ্যোগের কথা তুলে ধরেন প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর হেলাল

Su Mo Tu We Th Fr Sa