- - -

সাফ জয়ী তিন ফুটবলারের গণ সংবর্ধনা ২১ নভেম্বর

Print News

সাফ জয়ী তিন ফুটবলারের গণ সংবর্ধনা ২১ নভেম্বর

 

সাতক্ষীরার কৃতি সন্তান সাফ জয়ী নারী ফুটবলার সাবিনা, মাসুরা ও আফঈদার গণ সংবর্ধনা আগামী বৃহস্পতিবার (২১ নভেম্বর ২০২৪) সকাল সাড়ে ৯ টায় সাতক্ষীরা শিল্পকলা একাডেমিতে অনুষ্ঠিত হবে।

সাতক্ষীরার অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) বিষ্ণুপদ পাল স্বাক্ষরিত এক প্রেবিজ্ঞপ্তিতে উক্ত গণসংবর্ধনার বিষয়টি জানানো হয়েছে।

প্রেসবিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, দ্বিতীয় বারের মতো ‘সাউথ এশিয়ান ফুটবল ফেডারেশন ওমেন্স চ্যাম্পিয়নশিপ-২০২৪’ জয়ী বাংলাদেশ জাতীয় মহিলা ফুটবল দলের গুরুত্বপূর্ণ তিন সদস্য সাতক্ষীরার কৃতি সন্তান অধিনায়ক ও মিডফিল্ডার সাবিনা খাতুন, গুরুত্বপূর্ণ দুই ডিফেন্ডার মাছুরা পারভীন ও আফঈদা খন্দকার প্রান্তি এর জেলা প্রশাসন ও সাতক্ষীরা জেলা ক্রীড়া সংস্থার পক্ষ হতে আগামী ২১ নভেম্বর ২০২৪ বৃহস্পতিবার সকাল ৯.০০ মিনিটে সাতক্ষীরা শিল্পকলা একাডেমিতে গণ সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।

উক্ত অনুষ্ঠানে সংশ্লিষ্ঠদের সবান্ধব উপস্থিতি হওয়ার জন্য আমন্ত্রণ জানানো হয়েছে।

Loading

Facebook
Twitter
LinkedIn
ভূমি প্রতিমন্ত্রী আজ ২০ ১১ ২০২৬ হা...ারী মাদ্রাসার মাহফিলে প্রধান অতিথির বক্তব্য রাখেন

হাটহাজারী মাদ্রাসার বার্ষিক মাহফিলে প্রধানমন্ত্রীর জন্য দোয়া প্রার্থনা; হাটহাজারীর ইমাম-মুয়াজ্জিন ও ধর্মীয় প্রতিষ্ঠানের জন্য সরকারের বিভিন্ন উদ্যোগের কথা তুলে ধরেন প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর হেলাল

Su Mo Tu We Th Fr Sa