- - -

যশোরের চিকিৎসকের বিরুদ্ধে আদালতে মামলা

Print News

যশোরের চিকিৎসকের বিরুদ্ধে আদালতে মামলা

ভুল চিকিৎসা দেয়ার অভিযোগে যশোরের বাঘারপাড়ার খানপুরের হোমিও চিকিৎসক মামুন মোল্যার বিরুদ্ধে আদালতে মামলা হয়েছে। ওই গ্রামের মোক্তার মোল্যার ছেলে সহিদুল ইসলাম বাদী হয়ে এ মামলা করেছেন।
জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট জাকিয়া সুলতানা অভিযোগের তদন্ত করে যশোর জেনারেল হাসপাতালের তত্ত্বাবধায়ককে তদন্ত করে প্রতিবেদন জমা দেয়ার আদেশ দিয়েছেন। আসামি মামুন একই গ্রামের আব্দুল বারেক মোল্যার ছেলে।
মামলার অভিযোগে জানা গেছে, সহিদুল ইসলামের স্ত্রী সেলিনা খাতুন অসুস্থ হলে গত ২৭ সেপ্টেম্বর খানপুর বাজারের মামুন হোমিও হলের চিকিৎসক মামুনের কাছে নিয়ে যাওয়া হয়। ডাক্তার মামুন রোগীর কাছে শুনে কোন পরীক্ষা ছাড়াই ওষুধ দেন। ওই ওষুধ খাওয়ার পর রোগী আরও অসুস্থ হয়ে পড়েন। বিষয়টি ডাক্তার মামুনকে জানালে তিনি নিয়মিত ওষুধ খাওয়ার পরামর্শ দেন। একপর্যায়ে রোগীর সারা শরীর ফুলে যায়, শ্বাস-প্রশ্বাসে কষ্ট হয়।
পরদিন রোগীর অবস্থার আরও অবনতি হওয়ায় তাকে যশোর শহরের একটি হাসপতালালে ভর্তি করা হয়। সেখানে চারদিন ভর্তি থেকে চিকিৎসা গ্রহণ করে কিছুটা সুস্থ হন রোগী। ভুল চিকিৎসার মাধ্যমে রোগীকে মৃত্যুর মুখে ঠেলে দেয়ার অভিযোগে হোমিও চিকিৎসক মামুন মোল্যার বিরুদ্ধে আদালতে মামলা করেছেন সহিদুল ইসলাম।

Loading

Facebook
Twitter
LinkedIn
ভূমি প্রতিমন্ত্রী আজ ২০ ১১ ২০২৬ হা...ারী মাদ্রাসার মাহফিলে প্রধান অতিথির বক্তব্য রাখেন

হাটহাজারী মাদ্রাসার বার্ষিক মাহফিলে প্রধানমন্ত্রীর জন্য দোয়া প্রার্থনা; হাটহাজারীর ইমাম-মুয়াজ্জিন ও ধর্মীয় প্রতিষ্ঠানের জন্য সরকারের বিভিন্ন উদ্যোগের কথা তুলে ধরেন প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর হেলাল

Su Mo Tu We Th Fr Sa