- - -

শাহজাদপুরে লবণে চেতনানাশক মিশিয়ে হিন্দুসম্প্রদায়ের পাঁচ বাড়িতে চুরির ঘটনায় আটক ৪

Print News

শাহজাদপুরে লবণে চেতনানাশক মিশিয়ে হিন্দুসম্প্রদায়ের পাঁচ বাড়িতে চুরির ঘটনায় আটক ৪

 

সিরাজগঞ্জের শাহজাদপুরে লবণে চেতনানাশক মিশিয়ে হিন্দুসম্প্রদায়ের পাঁচ বাড়িতে দূর্ধর্ষ চুরির ঘটনায় ৪ জনকে আটক করেছে শাহজাদপুর থানা পুলিশ।

গ্রেফতারকৃতরা হলেন শাহজাদপুর উপজেলার হাবিবুল্লাহ নগর ইউনিয়নের মো: আল আমিন সরকার,মো: সাইদুল ইসলাম, সিএনজি চালক মোঃ হামিদুল ইসলাম এবং শ্রী পল্লব কর্মকার। পরেগ্রেফতারকৃতরা তাদের দেওয়া তথ্যের ভিত্তিতে চুরির কাজে ব্যবহৃত ১টি সিএনজি, স্বর্ণের দোকানদার, পল্লব কর্মকারের দোকান থেকে ৫ ভরি স্বর্ণ, ৩ ভরি রূপাসহ চুরির কাজে ব্যবহৃত সরঞ্জামাদি উদ্ধার করা হয়েছে।

বুধবার সকাল ১০ টার দিকে শাহজাদপুর থানার অফিসার ইনচার্জ আছলাম আলী এ তথ্য নিশ্চিত করেন।

শাহজাদপুর থানার ওসি সাংবাদিকদের জানান, সংঘবদ্ধ চোরেরা অভিনব কৌশলে টার্গেট করা বাড়ির রান্না ঘরে ঢুকে লবণের মধ্যে চেতনানাশক মিশিয়ে দিয়ে যেত। এরই ধারাবাহিকতায় গত ২ নভেম্বর গভীর রাতে শাহজাদপুর উপজেলার গাড়াদহ ইউনিয়নের পাল পাড়ার হিন্দু সম্প্রদায়ের পাঁচ বাড়িতে দূর্ধর্ষ চুরির ঘটনা ঘটেছে। এ ঘটনায় শংকর পাল বাদী হয়ে শাহজাদপুর থানায় মামলা করে। এই মামলার সূত্র ধরে শাহজাদপুর থানা পুলিশের একটি দল অভিযান চালিয়ে ৪ জনকে আটক করে। পরে তাদের কাছ থেকে স্বর্ণালংকার, রূপা, চুরির কাজে ব্যবহৃত সিএনজি এবং সরঞ্জামাদি উদ্ধার করা হয়।

পরে গ্রেফতারকৃত আসামিদের বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়।

Loading

Facebook
Twitter
LinkedIn
Su Mo Tu We Th Fr Sa