- - -

পশ্চিমবঙ্গের ভাটপাড়ায় শুট আউট, তৃণমূল নেতা খুন !

Print News

পশ্চিমবঙ্গের ভাটপাড়ায় শুট আউট, তৃণমূল নেতা খুন !

 

ভারতের পশ্চিমবঙ্গের নৈহাটিতে চলছে উপনির্বাচনের ভোট গ্রহণ। তার পাশের কেন্দ্র ভাটপাড়ায় শুটআউট। খুন হলেন তৃণমূল নেতা। মৃত নেতার নাম অশোক সাউ। তিনি ১২ নম্বর ওয়ার্ডের প্রাক্তন ওয়ার্ড সভাপতি। গুলিবিদ্ধ নেতাকে দ্রুত ভাটপাড়া স্টেট জেনারেল হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে অবস্থার অবনতি হলে তাঁকে বারাকপুরের একটি বেসরকারি হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানেই তাঁর মৃত্যু হয়েছে। ঘটনাস্থলে যান পুলিশ কমিশনার অশোক রাজোরিয়া। এই ভয়াবহ ঘটনায় এলাকায় আতঙ্কের সৃষ্টি হয়েছে।
জানা যায়, এলাকার একটি চায়ের দোকানে বসে ছিলেন অশোক। সেই সময় একটি দুস্কৃতী দল হামলা চালায়। দোকানে ঢুকে প্রাক্তন ওয়ার্ড সভাপতিকে গুলি করে দুস্কৃতীরা। তাঁর দেহে ৪টি গুলি লাগে বলে জানা গেছে। এ ঘটনা নিয়ে তদন্তে নেমেছে পুলিশ।

Loading

Facebook
Twitter
LinkedIn
Su Mo Tu We Th Fr Sa