- - -

ফরিদপুরে জেলা নির্বাহী ম্যাজিস্ট্রেটের অভিযানে এক মাদক সেবীকে এক মাসের কারাদণ্ড

Print News

ফরিদপুরে জেলা নির্বাহী ম্যাজিস্ট্রেটের অভিযানে এক মাদক সেবীকে এক মাসের কারাদণ্ড

ফরিদপুর মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর কর্তৃক বিশেষ অভিযান পরিচালনা করেন। এসময় ফরিদপুর জেলা প্রশাসক কার্যালয়, ফরিদপুরের বিজ্ঞ নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ হাবিবুল্লাহ কর্তৃক গোপন সংবাদের ভিত্তিতে ১০ নভেম্বর অভিযান পরিচালনা করে ০১ জন মাদকসেবিকে গ্রেফতার করা হয়।

জেলা প্রশাসক কার্যালয় ফরিদপুরের বিজ্ঞ নির্বাহী ম্যাজিস্ট্রেট হাবিবুল্লাহ-এর নেতৃত্বে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সহযোগিতায় ফরিদপুরের মাদকদ্রব্য নিয়ন্ত্রণের একটি চৌকস টিম অভিযান পরিচালনা করে কোতয়ালী থানাধীন গোয়ালচামট রথখোলা হাজরাতলা নামক স্থান থেকে জনি শেখ (৩২) নামে ০১(এক)জন গাঁজা সেবনকে স্থানীয় জনগণের উপস্থিতিতে অপরাধে আটক করা হয়। এসময় ফরিদপুর জেলা নির্বাহি ম্যাজিস্ট্রেট মোঃ হাবিবুল্লাহ মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন ২০১৮ সনের ৯(১) এর গ লঙ্ঘনের অপরাধে একই আইনের ৩৬(৫) ধারা মোতাবেক ০১(এক) মাসের বিনাশ্রম কারাদণ্ড এবং ১০০ টাকা করে অর্থদণ্ডে দণ্ডিত করেন। উক্ত মাদক সেবী জনি শেখ এর বিষয়ে, পরিদর্শক মোঃ তমিজ উদ্দিন মৃধা আসামীর বিরুদ্ধে প্রশিকিউশন দাখিল করেন।

Loading

Facebook
Twitter
LinkedIn
Su Mo Tu We Th Fr Sa