
ভেড়ামারায় বাক-প্রতিবন্ধী মেয়েকে অপহরণ মামলার আসামী গ্রেফতার
কুষ্টিয়ার ভেড়ামারায় বাক প্রতিবন্ধী শিরিন বকুলকে অপহরণ করে নিয়ে গিয়ে রাতভর ধর্ষণের অভিযোগে এজাহার নামীয় আসামি আহসান ওরফে আছান (৪৫)-কে গ্রেফতার করেছে ভেড়ামারা থানা পুলিশ।
গ্রেফতারকৃত আছান ভেড়ামারার নওদাপাড়া এলাকার
তাহজ্জেল হোসেন বুদুর ছেলে।
উল্লেখ্য, ভেড়ামারায় বাক-প্রতিবন্ধী মেয়েকে তুলে নিয়ে গিয়ে রাতভর ধর্ষণ করে রেলওয়ে প্লাটফর্ম এর পাশে ফেলে রেখে যাওয়ার আসামি আছান।
এলাকাবাসী তদন্ত সাপেক্ষ সুষ্ঠু বিচার দাবী করেছেন।
![]()








