- - -

ঝাড়খন্ডে দাঁড়িয়ে সোরেন সরকারকে তোপ মোদির, দুর্নীতিবাজদের ছাড়বে না বিজেপি 

Print News

ঝাড়খন্ডে দাঁড়িয়ে সোরেন সরকারকে তোপ মোদির, দুর্নীতিবাজদের ছাড়বে না বিজেপি

 

রবিবার (১০ নভেম্বর ) ভারতের ঝাড়খন্ডের বোকারোয় নির্বাচনী প্রচারে গিয়ে হেমন্ত সোরেনকে আক্রমণ করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। তাঁর অভিযোগ, সোরেন সরকার নাকি ঝাড়খন্ডে লুটপাট চালিয়েছে। যদি বিজেপি সরকারে আসে তাহলে সেই দুর্নীতির সঙ্গে যুক্ত কাউকেই রেহাই করা হবে না। এদিন মোদিকে বলতে শোনা গিয়েছে ” সোরেন সরকার ঝাড়খন্ডে লুঠতরাজ চালিয়েছে। আমি আপনাদের আশ্বাস দিচ্ছি আমরা একবার এখানে সরকার গড়তে পরালে আদালতে লড়াই করব দুর্নীতিগ্রস্তদের কড়া শাস্তির লক্ষ্যে। সে টাকা আপনাদের, সেটা আপনাদের কল‍‍্যাণ এবং আপনাদের সন্তানদের ভবিষ্যতের জন‍্যই খরচ হবে।” কেবল নাম না করই আক্রমণ নয়। রাজ‍্যের শাসকদল জেএমএমকে কাঠগড়ায় তুলে মোদির তোপ, জেএমএম নেতারা বালির খনি থেকে কোটি কোটি টাকা কামিয়ে দেন। ওদের কাছ থেকে টাকার পাহাড় উদ্ধার হয়েছে। কোথা থেকে এই টাকা এল ? এটা কি আপনাদের টাকা নয়, এই টাকা আপনাদেরই লুষ্টিত টাকা নয়?

Loading

Facebook
Twitter
LinkedIn
Su Mo Tu We Th Fr Sa