- - -

শ্রীমঙ্গলে পুলিশের বিশেষ অভিযানে ওয়ারেন্ট ভূক্ত আসামী ২ আসামি গ্রেফতার

Print News

শ্রীমঙ্গলে পুলিশের বিশেষ অভিযানে ওয়ারেন্ট ভূক্ত আসামী ২ আসামি গ্রেফতার

 

শ্রীমঙ্গলে পুলিশের বিশেষ অভিযানে ওয়ারেন্ট ভূক্ত ২ আসামিকে গ্রেফতার করেছে পুলিশ।
শ্রীমঙ্গল পুলিশের সুত্রে জানা যায়, শুক্রবার ৮ নভেম্বর শ্রীমঙ্গল থানার এএসআই মোঃ আরিফুল হক, এএসআই মোঃ নজরুল ইসলাম সঙ্গীয় ফোর্সসহ শ্রীমঙ্গল থানা এলাকায় অভিযান পরিচালনা করে সিআর ৮৯/২০২৪(কেরানীগঞ্জ) এর ওয়ারেন্টভুক্ত আসামী মোহাম্মদ ইউছুব মোল্লা, পিতা-আব্দুর রহমান মোল্লা, সাং-কালীঘাট রোড দক্ষিণ সুইনগইড়, থানা-শ্রীমঙ্গল, জেলা-মৌলভীবাজার। জিআর-৩৮৩/২২ (শ্রীঃ) এর ওয়ারেন্টভুক্ত আসামী মালেক হোসেন উরপে সোহেল মিয়া উরুপে পিচ্চি সোহেল পিতা-মৃত আনিছ হোসেন সাং-জালালিয়া রোড (আসলাম ডাইভারের বাসার ভাড়াটিয়া) থানা-শ্রীমঙ্গল, জেলা-মৌলভীবাজারকে গ্রেফতার করেন।

শ্রীমঙ্গল থানার অফিসার ইনচার্জ আমার সিলেটকে বলেন,গ্রেফতারকৃত আসামীদেরকে যথাযথ পুলিশ স্কটের মাধ্যমে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হইয়াছে।

Loading

Facebook
Twitter
LinkedIn
Su Mo Tu We Th Fr Sa