- - -

ফরিদপুরে প্রাইভেটকার থেকে এক যুবকের মরদেহ উদ্ধার

Print News

ফরিদপুরে প্রাইভেটকার থেকে এক যুবকের মরদেহ উদ্ধার

 

ফরিদপুর সদর উপজেলার কানাইপুর ইউনিয়নের ভাটিকানাইপুর মোঃ কবিরের বাড়িতে একটি প্রাইভেটকার থেকে শফিকুল ব্যাপারী (২৫) নামে এক যুবকের মরদেহ উদ্ধার করেছে ফরিদপুর কোতয়ালী থানা পুলিশ। জানা যায়
ফরিদপুরে একটি প্রাইভেটকারের ভেতর থেকে শফিক বেপারী (২৫) নামের এক যুবকের মরদেহ উদ্ধার করেছে স্থানীয় জনগণের উপস্থিতিতে ফরিদপুর কোতয়ালী থানার অফিসার ইনচার্জ মোঃ আসাদুজ্জামান ও এস আই ফাহিম ফয়সাল এর নেতৃত্বে মরদেহ উদ্ধার করেছে।বৃহস্পতিবার ৭ নভেম্বর-২৪ দিবাগত রাত ১০ টার দিকে সদর উপজেলার ভাটি কানাইপুর এলাকা থেকে ওই যুবকের মরদেহ উদ্ধার করা হয়েছে।
নিহত মো. শফিক বেপারী সদরের মৃগী দক্ষিণপাড়া এলাকার মো. কুদ্দুস ব্যাপারীর মেজো ছেলে। এসময় ফরিদপুর কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আসাদউজ্জামান সাংবাদিকদের জানান, ভাটি কানাইপুর গ্রামের কবির মোল্লার বাড়ির উঠানে রাখা প্রতিবেশী ফরহাদ শরীফের মালিকানাধীন একটি পর্দা দিয়ে ঢেকে রাখা প্রাইভেটকারের ভেতর থেকে শফিকের মরদেহ উদ্ধার করা হয়। ওই যুবক প্রাইভেটকারটি পরিচ্ছন্ন করার উদ্যেশ্যে মালিকের স্ত্রীর নিকট থেকে প্রতিদিনের ন্যায় সকালে চাবি নিয়ে যায়। পরবর্তীতে রাত অনুমান ৯-৩০মিনিটের সময় জানতে পারি তাকে খুঁজে পাওয়া যাচ্ছে না কিছুক্ষণ পর জানতে পারি শফিকুলের মরদেহ পাওয়া গেছে আমার প্রাইভেট কার গাড়িতে যার রেজিঃ নং ঢাকা মেট্রো-গঃ১৯৮২৪৬।
তিনি আরও বলেন, প্রাইভেটকারের কাছে যেয়ে দেখতে পাই, ঢেকে রাখা আমার গাড়ির ভিতরেই তার মরদেহ পাওয়া যায়। এসময় আরও উপস্থিত ছিলেন সিআইডি,পিবিআই সাংবাদিক ও কানাইপুর ইউনিয়নের চেয়ারম্যান মোঃ আলতাফ হোসেনসহ আরও অনেকে। শফিকুলের মায়ের সাথে যোগাযোগ করা হলে তিনি বলেন আমার ছেলের রহস্য জনক মৃত্যুর কারণ উদঘাটনের জন্য আইন শৃঙ্খলা বাহিনীর সকলের দৃষ্টি আকর্ষন করছি তারা যেন সঠিক ভাবে তদন্ত পূর্বক ব্যবস্থা নেন। এসময় ঐ গাড়িটি জব্দ করেন ফরিদপুর কোতয়ালী থানা পুলিশ।মরদেহ ময়নাতদন্ত শেষে ৮ যে নভেম্বর-২৪তারিখ পরিবারের কাছে হস্তান্তর করেন। বর্তমানে এ ব্যাপারে আইনগত ব্যবস্থা পক্রিয়াধীন রয়েছে। রহস্যজনক জনক মৃত্যু সম্পর্কে কোতোয়ালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আসাদুজ্জামান বলেন, ময়নাতদন্ত রিপোর্ট হাতে পেলে জানা যাবে কি কারনে মৃত্যু হয়েছে।

Loading

Facebook
Twitter
LinkedIn
Su Mo Tu We Th Fr Sa