- - -

কুয়াকাটায় নির্মাণাধীন দোকান ঘড়ের দেয়াল ধসে পড়ে নিহত ২

Print News

কুয়াকাটায় নির্মাণাধীন দোকান ঘড়ের দেয়াল ধসে পড়ে নিহত ২

পটুয়াখালীর কুয়াকাটায় নির্মাণাধীন দোকানের দেয়াল ধসে পড়ে দুইজন নিহত হয়েছেন। আজ সোমবার (৪ নভেম্বর) দুপুর ১২টায় কুয়াকাটা রাখাইন মার্কেট মন্দির সংলগ্ন এলাকায় এ ঘটনা ঘটে। নিহতরা হলেন—কাঠমিস্ত্রি কামাল ও শ্রমিক আবু বকর মৃধা।

স্থানীয়রা জানায়, আজ সকালে রাখাইন মার্কেট সংলগ্ন কানসাই ইন হোটেলের পাশে আচারের দোকানের সংস্কার কাজ করছিল মিস্ত্রিরা। কাঠের অবকাঠামো নির্মাণকালে হঠাৎ করেই ওই দোকানের পুরান দেয়াল ধসে মিস্ত্রি ও শ্রমিকের গায়ে পড়ে যায়। ঘটনাস্থলে দুই শ্রমিক নিহত হয়।

মহিপুর থানার পরিদর্শক (তদন্ত) মো. নোমান বলেন, খবর পেয়ে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পটুয়াখালী মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে প্রেরণ করা হয়েছে। প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।

Loading

Facebook
Twitter
LinkedIn
Su Mo Tu We Th Fr Sa