
হাইলাকান্দি জেলা ভিত্তিক মহোৎসবের প্রস্তুতি সভা অনুষ্ঠিত কাটলিছড়ায়
পরম পূজ্যপাদ শ্রীশ্রী আচার্য্যদেবের অমিয় আশীর্বাদ ও পরম পূজ্যপাদ শ্রীশ্রী অবিন দাদার ঐশী প্রেরণায় আসাম রাজ্যে হাইলাকান্দি জেলা ভিত্তিক মহোৎসব মহাসমারোহে কাটলিছড়া সৎসঙ্গ বিহার সন্নিকটস্থ ময়দানে আগামী ২৩ জানুয়ারি ২০২৫ ইং তারিখে মহাসমারোহে অনুষ্ঠিত হইবে। উক্ত উৎসব পরিপালনের উদ্দেশে ৩ নভেম্বর রবিবার সৎসঙ্গ বিহার কাটলিছড়া শ্রীমন্দিরে সকাল ১১ টায় মহোৎসবের প্রস্তুতি সভার আয়োজন করা হয়। এতে জেলার সৎসঙ্গের কর্মীসহ উপযোজনা কেন্দ্রের কর্মী ও ভক্তরা উপস্থিত ছিলেন। উৎসব প্রতিপালনের সার্বিক বিষয় নিয়ে তাৎপর্য মূলক আলোচনা করা হয়।
![]()








